Shafali Verma nominated for ICC Player of the Month Award
বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরমেন্স, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত শেফালি ভার্মা
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শেফালি ভার্মা। বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে চোট প্রতিকা রাওয়ালের। হঠাৎ করেই সেমিফাইনালের আগে ডাক শেফালির। ফাইনালে তাঁর দুরন্ত পারফরমেন্স ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। ফাইনালের সেরার পুরস্কারও ছিনিয়ে নিয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হলেন শেফালি ভার্মা।
উইকেট পাওয়ার পর বিশ্বকাপ ফাইনালে শেফালির লাফ।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০৫, ২০২৫
Share on:
একটা ম্যাচই জীবন বদলে দিল শেফালি ভার্মার। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ পাননি। আগেই তাঁর জায়গা দখল করেছিলেন প্রতিকা রাওয়াল। বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে চোট প্রতিকার। হঠাৎ করেই সেমিফাইনালের আগে ডাক। সেমিফাইনালে বিশেষ কিছু করতে পারেননি। ফাইনালে দুরন্ত পারফরমেন্স। তাঁর দুরন্ত পারফরমেন্স ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করে
ছিল। ফাইনালের সেরার পুরস্কারও ছিনিয়ে নিয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হলেন শেফালি ভার্মা।
সেমিফাইনালের আগে প্রতিকা রাওয়ালের ইনজুরি বদলি হিসেবে শেফালি ভার্মাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে তিনি প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ফাইনালে তিনি ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ফলে ভারত ২৯৮/৭ রানের বিশাল স্কোর করতে সক্ষম হয়। পরে বল হাতে সানে লুস এবং মারিজান কাপের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ৭ ওভারে দেন ৩৬ রান। তাঁর অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে ভারত ফাইনালে ৫২ রানের জয়লাভ করে প্রথম বিশ্বকাপ শিরোপা তুলে নেয়।
শেফালি ভার্মার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির এশা ওজা এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওংও মাসের সেরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আইসিসি মহিলা এমার্জিং নেশনস ট্রফির সময় ওজা আবারও ধারাবিহকতা দেখিয়েছেন। ৭টি টি২০ ম্যাচে তিনি ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ১৮৭ রান সংগ্রহ করেছেন। বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স করেন।১৮.১৪ গড়ে ৭ উইকেট তুলে নিয়ে অলরাউন্ড দক্ষতা দেখিয়েছেন। নামিবিয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরশাহির ফাইনালে অসাধারণ পারফরমেন্স করেন এশা। অপরাজিত ৬৮ রান করার পাশাপাশি ২টি উইকেট নেন। ধারাবাহিকতা দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
অন্যদিকে, থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার থিপাচা পুথাওংও একটা অসাধারণ মাস কাটিয়েছেন। তার দলকে আইসিসি মহিলা এমার্জিং নেশনস ট্রফি জিততে সাহায্য করেছেন।১৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ ফর্মে ছিলেন থিপাচা। ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের পেছনে ফেলেছিলেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে অসাধারণ স্পেল করেছিলেন। ৪.২৫ ইকোনমি রেটে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.