ট্রেন্ডিং

Iranian Gang

কলকাতার দুই জায়গায় হানা দিয়ে ইরানি কেপমারি গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ

ইরানি কেপমার গ্যাংয়ের আতঙ্কে কাঁপছে কলকাতা। মুম্বই, দিল্লিতে ত্রাস সৃষ্টি করা এই ইরানি গ্যাং এবার কলকাতাতেও সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার এই ইরানি প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছিল লালবাজার পুলিশ। শনিবার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্টোডাঙা ও ফুলবাগান থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। জাভেদ হুসেন ইরানি (৫৯) ও আভেদ ইরানি (৪০) নামে দুজনকে পাকড়াও করে। দুজনের কাছ থেকে বেশকিছু টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

ইরানি কেপমার গ্যাংয়ের আতঙ্কে কাঁপছে কলকাতা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৮, ২০২৫
Share on:

ইরানি কেপমার গ্যাংয়ের আতঙ্কে কাঁপছে কলকাতা। মুম্বই, দিল্লিতে ত্রাস সৃষ্টি করা এই ইরানি গ্যাং এবার কলকাতাতেও সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার এই ইরানি প্রতারক চক্রের ৬ জনকে গ্রেফতার করেছিল লালবাজার পুলিশ। শনিবার আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্টোডাঙা ও ফুলবাগান থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

কলকাতার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এই ইরানি গ্যাংয়ের হাতে প্রতারিত হচ্ছেন। এই ব্যাপারে অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। প্রতারণার অভিযোগ পাওয়ার পর উল্টোডাঙা ও ফুলবাগান এলাকা থেকে জাভেদ হুসেন ইরানি (৫৯) ও আভেদ ইরানি (৪০) নামে দুজনকে পাকড়াও করে। দুজনের কাছ থেকে বেশকিছু টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

এই ইরানি গ্যাংয়ের হাতে প্রথম প্রতারণার ঘটনা ঘটে  উল্টোডাঙা থানা এলাকায়। ২২ অক্টোবর দুপুর ২টো থেকে ২.‌৩০ মিনিটের মধ্যে রুবি বসু নামে এক বৃদ্ধা এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। এটিএমে ঢুকে বিভ্রান্ত হয়ে পড়েন ওই বৃদ্ধা। সেই সময় এক অজ্ঞাতপরিচয় যুবক সাহায্য করতে এগিয়ে আসেন। বৃদ্ধা প্রথমে কিছু বুঝতে পারেননি। তিনি যুবকের সাহায্য নেন। বৃদ্ধাকে টাকা তুলে দেওয়ার পরপরি ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। 


এরপর ওই বৃদ্ধা উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের তদন্তকারী দল ওই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজে অভিযুক্তের ছবির সূত্র ধরে পুলিশ নানা জায়গায় তল্লাশি শুরু করে। এরপর জাভেদ হুসেন ইরানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেছে জাভেদ। তার কাছ থেকে ১৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। জাভেদ ইরানি কেপমার গ্যাংয়ের সক্রিয় সদস্য।

অন্য একটা প্রতারণার ঘটনার সূত্র ধরে আভেদ ইরানি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ১৮ অক্টোবর বড়বাজার থেকে কাঁকুড়গাছি যাওয়ার পথে মিনিবাসে দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে ফুলবাগান চত্বরে উধাও হয়ে যায় আভেদ ইরানি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ফুলবাগান থানার পুলিশ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আভেদকে। তার কাছ থেকে এক লক্ষ দশ হাজার টাকা উদ্ধার হয়েছে। আভেদও কুখ্যাত ইরানি কেপমারি গ্যাংয়ের সদস্য।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora