যৌথ অভিযানে কর্ণাটক থেকে উদ্ধার ২৪ জন নাবালক, দায়িত্ব নিল মেঘালয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন
কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার হওয়া ২৪ জন নাবলকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করল মেঘালয় সমাজকল্যাণ অধিদফতর। তাদের অভিযোগ, কর্ণাটকের ওই বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থা খুবই খারাপ। কর্মকর্তা এবং একাধিক শিশু অধিকার সংগঠনের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে ২৪ জন শিশুকে ফিরিয়ে আনা হয়েছে।
মেঘালয় সমাজকল্যাণ দফতর
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০৪, ২০২৫
Share on:
কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার হওয়া ২৪ জন নাবলকের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করল মেঘালয় সমাজকল্যাণ অধিদফতর। তাদের অভিযোগ, কর্ণাটকের ওই বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থা খুবই খারাপ। মেঘালয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমা বলেছেন, কর্মকর্তা এবং একাধিক শিশু অধিকার সংগঠনের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে ২৪ জন শিশুকে ফিরিয়ে আনা হয়েছে।
জেলা কর্তৃপক্ষের রেজিষ্ট্রেশন ও অনুমোদনহীন মেঘালয়ের বেশ কয়েকটা সংস্থা নাবালক শিশুদের মেঘালয়ের বাইরে পাঠাচ্ছে। এই শিশুদের মধ্যে কিছুজনকে শিক্ষার অজুহাতে রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে। কিছু নাবালককে আবার কাজের জন্য। কর্ণাটকের ওই বেসরকারি আবাসিক স্কুলে ২৪ জনকে ভর্তি করেছিল অনুমোদনহীন সংস্থা। কিন্তু পরে মেঘালয় সমাজকল্যান দফতর বিভিন্ন শিশু অধিকার সংগঠনের মাধ্যমে জানতে পারে ওই বেসরকারি আবাসিক স্কুলের হাল খুবই খারাপ, শিশুরা নিদারুন কষ্টের মধ্যে রয়েছে। এরপরই ওই নাবালকদের উদ্ধার করার প্রক্রিয়া শুরু করে।
২৪ জন নাবালককে উদ্ধার করার পর তাদের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে মেঘালয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংবা বলেন, ‘কমিশন লক্ষ্য করেছে, বেশ কয়েকটা গোষ্ঠী জেলা কর্তৃপক্ষের রেজিষ্ট্রেশন বা অনুমোদন ছাড়াই মেঘালয়ের বাইরের প্রতিষ্ঠানে নাবালকদের পাঠাচ্ছে। এই শিশুদের মধ্যে কিছু অংশকে শিক্ষার অজুহাতে রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে। এই সংস্থাগুলি নিবন্ধিত নয় এবং অবৈধভাবে কাজ করছে।’ কমিশনের পক্ষ থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার কাছে চিঠি লিখে সরকারকে এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের জন্য একটা স্পষ্ট ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ তৈরি করার আহ্বান জানিয়েছে। এর উদ্দেশ্য হল শিশুরা যাদে নিরাপদে এই প্রতিষ্ঠানগুলিতে যায়, তা নিশ্চিত করা।
যে যে সংস্থাটি এই শিশুদের কর্ণাটকে পাঠাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মেঘালয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। জেলা প্রশাসক ওই সংস্থার কার্যকলাপ নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আগাথা সাংমা জানিয়েছেন। তিনি আরও বলেন, যথাযথ পদ্ধতি অনুসরণ না করেই নাবালকদের বাইরে পাঠানোর ঘটনা ক্রমশ বাড়ছে। মেঘালয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে চিঠি লিখে রাজ্যের বাইরের প্রতিষ্ঠানে ১৮ বছরের কম বয়সী শিশুদের পাঠানের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.