কলকাতায় শুরু হল অনূর্ধ্ব ১৩ জাতীয় সাব–জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা, অংশ নিচ্ছে ৪৬৪ জন
জাঁকজমকভাবে কলকাতায় শুরু হল অনূর্ধ্ব ১৩ জাতীয় সাব–জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা। দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী এবারের এই র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুক্রবার কলকাতার হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তী চেতন আনন্দ। এছাড়া হাজির ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ বন্দোপাধ্যায়, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, গায়ক ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬
Share on:
জাঁকজমকভাবে কলকাতায় শুরু হল অনূর্ধ্ব ১৩ জাতীয় সাব–জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শুক্রবার কলকাতার হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তী চেতন আনন্দ। এছাড়া হাজির ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ বন্দোপাধ্যায়, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, গায়ক ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিবান শাটলাররা কলকাতায় হাজির। দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী এবারের এই র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগীদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী। বাংলা থেকে ৯০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ৬ লক্ষ টাকা। ছেলে ও মেয়েদের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়নরা পাবে ৭২ হাজার টাকা করে। অন্যদিকে, রানার্সদের দেওয়া হবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্টরা পাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে। অপর দিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে। বুধবার প্রতিযোগিতার ফাইনাল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.