ট্রেন্ডিং

Asian Games 2026: Kabadi

রোমাঞ্চকর লড়াইয়ে ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে কাবাডিতে জোড়া সোনা পুরুষ ও মহিলা ভারতীয় দলের

এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভূক্ত হওয়ার পর থেকেই ভারতের আধিপত্য। প্রতিযোগিতার সপ্তম দিনে কাবাডি থেকেই ভারতের ঘরে এল জোড়া সোনা। আর দুটি সোনাই এসেছে শক্তিশালী ইরানকে হারিয়ে। দিনের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইরানকে মহিলা দল সোনা এনে দিয়েছিল দেশকে। সন্ধেয় বাজিমাত পুরুষ দলের। সেই ইরানকেই হারিয়ে সোনা জেতে ভারতীয় পুরুষ দল।

সোনা জয়ের পর ভারতীয় মহিলা কাবাডি দল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬
Share on:

এশিয়ান গেমসে কাবাডি অন্তর্ভূক্ত হওয়ার পর থেকেই ভারতের আধিপত্য। প্রতিযোগিতার সপ্তম দিনে কাবাডি থেকেই ভারতের ঘরে এল জোড়া সোনা। আর দুটি সোনাই এসেছে শক্তিশালী ইরানকে হারিয়ে। দিনের শুরুতে  হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইরানকে মহিলা দল সোনা এনে দিয়েছিল দেশকে। সন্ধেয় বাজিমাত পুরুষ দলের। সেই ইরানকেই হারিয়ে সোনা জেতে ভারতীয় পুরুষ দল। রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইরানকে ৪০–৩৪ পয়েন্টে পরাজিত করে ভারত। 

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয়েছিল পুরুষদের ফাইনাল। শুরুতে ভারত এগিয়ে থাকলেও প্রথমার্ধ শেষে ইরান কিছু শক্তিশালী ট্যাকলের মাধ্যমে ১৮–১৭ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইরানের লিড কমে ৩ পয়েন্টে নেমে আসে। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। জয়দীপ ও সুমিতের শক্তিশালী ট্যাকলের পাশাপাশি অর্জুনের একটা দুর্দান্ত রেইড ভারতীয় দলকে বেশ কয়েকটা মূল্যবান পয়েন্ট এনে দেয়। দ্বিতীয়ার্ধে ইরান মাত্র ১৬ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়। অন্যদিকে, ভারত ২৩ পয়েন্ট তুলে নিয়ে সোনা জিতে নেয়। 

পরের দুবার সেই ইরানকেই হারিয়ে সোনা ভারতের। এশিয়ান গেমসে এখন পর্যন্ত পুরুষদের কাবাডি ১০ বার অনুষ্ঠিত হয়েছে। ভারত ৯ বার ফাইনালে উঠে ৯ বারই সোনা জিতল ভারত। ভারতের একমাত্র হতাশা ২০১৮ সালে। সেবার সেমিফাইনালে ইরানের কাছে হেরে গিয়েছিল ভারত। ইরান সোনা জিতেছিল।


আরও পড়ুনঃ এশিয়ান গেমসে রেকর্ডসহ রুপো জিতে ইতিহাস গড়লেন সেনাবাহিনীর ‘‌ম্যারাথন ম্যান’‌ সাওয়ান বারওয়াল


অন্যদিকে, মহিলা দল চতুর্থবারের মতো সোনা জিতল। পুরুষদের মতো মহিলাদেরও ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকেই ইরানের ওপর চাপ বজায় রেখে প্রথমার্ধে ২২–১৬ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে ভারত ইরানের ওপর একটা সুপার–রেইড চালায় এবং অল–আউট করে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয়। তবে, ইরানও একটা সুপার–ট্যাকলের মাধ্যমে ব্যবধান কমানোর চেষ্টা করে। 

দ্বিতীয়ার্ধে ইরান দারুণভাবে খেলায় ফিরে ভারতীয় দলকে অল–আউট করে দেয়। তবে, প্রতিটি সফল রেইড বা ট্যাকলের পরই কোনও না কোনও ভুলের জন্য ইরান দলকে মাশুল দিতে হয়। একারণেই দ্বিতীয়ার্ধে ইরান ১৮ পয়েন্ট এবং ভারত ১৫ পয়েন্ট অর্জন করলেও, শেষপর্যন্ত ৩৭–৩৪ ব্যবধানে টিম ইন্ডিয়া জিতে সোনা তুলে নেয়। ভারতীয় মহিলা দল টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সোনা জিতল। ২০১০ সালে এশিয়ান গেমসে মহিলাদের কাবাডি অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ভারত পাঁচটি ফাইনালেই খেলেছে। একবারই মাত্র রুপো। ২০১৮ সালের ফাইনালে ইরানের কাছে হেরেছিল।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora