ট্রেন্ডিং

Asian Games 2026

এশিয়ান গেমসে রেকর্ডসহ রুপো জিতে ইতিহাস গড়লেন সেনাবাহিনীর ‘‌ম্যারাথন ম্যান’‌ সাওয়ান বারওয়াল

নতুন রেকর্ড গড়ে ৪৪ বছর পর এশিয়ান গেমসে দেশকে ম্যারাথনে পদক এনে দিলেন‌ সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে রুপো জিতেছেন সেনাবাহিনীর ‘‌ম্যারাথন ম্যান’। ১৯৮২ এশিয়ান গেমসের পর এটাই ম্যারাথনে প্রথম পদক ভারতের। ৪২ কিলোমিটার ম্যারাথনে ভারতের মূল আকর্ষণ ছিলেন সাওয়ান। চলতি বছরের এপ্রিলে ৪৮ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন সেনাবাহিনীর এই হাবিলদার।

রুপো জেতার পর সাওয়ান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬
Share on:

চার মাস আগে ৪৮ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে মরশুম শুরু করেছিলেন সাওয়ান বারওয়াল। একই সঙ্গে অবসান ঘটিয়েছিলেন এশিয়ান গেমসে অংশগ্রহণের বহু বছরের অপেক্ষার অবসান। আর জীবনের প্রথম এশিয়ান গেমসের আসরে এভাবে যে চমক দেবেন কে জানত!‌ নতুন রেকর্ড গড়ে ৪৪ বছর পর এশিয়ান গেমসে দেশকে ম্যারাথনে পদক এনে দিলেন‌ সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে রুপো জিতেছেন সেনাবাহিনীর ‘‌ম্যারাথন ম্যান’। ১৯৮২ এশিয়ান গেমসের পর এটাই ম্যারাথনে প্রথম পদক ভারতের।

৪২ কিলোমিটার ম্যারাথনে ভারতের মূল আকর্ষণ ছিলেন সাওয়ান। চলতি বছরের এপ্রিলে ৪৮ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন সেনাবাহিনীর এই হাবিলদার। প্রত্যাশা ছিল, এশিয়ান গেমসেও ভাল করবেন। সেই প্রত্যাশা পূরণ করে ঐতিহাসিক পদক এনে দিলেন দেশকে। ভাল শুরু করে অধিকাংশ সময় এগিয়ে থাকলেও শেষ কয়েক কিলোমিটারে পিছিয়ে পড়েছিলেন সাওয়ান। তা সত্ত্বেও হাল ছেড়ে দেননি। দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত ৪৮ সেকেন্ডের জন্য সোনা হাতছাড়া করেন। তবে প্রায় দেড় মিনিটের ব্যবধানে ব্রোঞ্জজয়ীকে পেছনে ফেলে রুপো নিশ্চিত করেন সাওয়ান। ২:১১:৩৭ ঘন্টা সময় নিয়ে সাওয়ান শুধু রুপোই জেতেননি, এপ্রিলে গড়া নিজের জাতীয় রেকর্ডও ভেঙে দেন। 


চলতি বছরের এপ্রিলে রটারডামে ওয়ার্ল্ড অ্যাথলেটিক গোল্ড লেবেল রোড রেসে ২ ঘন্টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন সাওয়ান। ভেঙে দিয়েছিলেন ১৯৭২ সালে শিবনাথ সিংয়ের গড়া ২ ঘন্টা ১২ মিনিটের রেকর্ড। এবার নাগোয়ায় নিজের রেকর্ডই ভেঙে দিলেন সাওয়ান। এপ্রিলে জাতীয় রেকর্ড গড়ার পরই ২০২৮ অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছিলেন। তারই ফল পেলেন এশিয়ান গেমসে। তবে অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় হতাশা রয়েই গেছে। 

হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাসিন্দা সাওয়ান বারওয়াল। শুরুতে ব্যাডমিন্টন খেলতেন। কিন্তু ধীরে ধীরে দৌড়ের প্রতি তাঁর আগ্রহ বাড়ে। স্কুলজীবন থেকেই দৌড়ে অংশ নিচ্ছেন। সেই সময়ে এই ক্ষেত্রে পেশা গড়ার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা ছিল না। ফলে, তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্তার পরামর্শে দীর্ঘপাল্লার দৌড়ে আসেন। কয়েক বছর আগেও তিনি ৫০০০ মিটার ও ১০০০০ মিটার দৌড়তেন। কিন্তু সেগুলিতে তেমন সাফল্য না পাওয়ায় তিনি ম্যারাথনের দিকে ঝুঁকে পড়েন। ধীরে ধীরে ম্যারাথনের সঙ্গে মানিয়ে নেন। এশিয়ান গেমসের পর সাওয়ানের লক্ষ্য এবার অলিম্পিক।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora