আমরোহায় দিল্লি–লখনউ জাতীয় মহাসড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন ইনটার্ন চিকিৎসক
ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডাক্তারি পড়ুয়া ৪ জন ছাত্র। একটা গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা উত্তর প্রদেশের আমরোহায় দিল্লি–লখনউ জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকে একটা ডিসিএম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে ছাত্রদের গাড়িটি। ঘটনাস্থলেই চারজন মারা যান। বুধবার গভীর রাতে আমরোহায় জাতীয় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়িটি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০৪, ২০২৫
Share on:
এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডাক্তারি পড়ুয়া ৪ জন ছাত্র। একটা গাড়িতে করে যাচ্ছিলেন তাঁরা উত্তর প্রদেশের আমরোহায় দিল্লি–লখনউ জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকে একটা ডিসিএম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে ছাত্রদের গাড়িটি। ঘটনাস্থলেই চারজন মারা যান। বুধবার গভীর রাতে আমরোহায় জাতীয় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত ডাক্তারি পড়ুয়াদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা। আর একজনের বাড়ি ত্রিপুরায়। বাকি দুজন অর্ণব চক্রবর্তী ও শ্রেষ্ঠা পাঞ্চোলি।
রজবপুর থানা এলাকার আত্রাসির দিকে যাওয়ার সার্ভিস রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ের পাশে ফোমের তোশক ভর্তি একটা ডিসিএম পার্ক করা ছিল। গজরাউলা থেকে আসা দিল্লি রেজিস্ট্রেশন নম্বরের একটা সুইফট ডিজায়ার গাড়ি ডিসিএম গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে–মুচড়ে যায়। বিকট শব্দে ঘটনাস্থলে ভিড় জমে যায়। মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিসিএম–এর পেছনে আটকে থাকা গাড়িটিকে একটা ট্র্যাক্টরের সাহায্যে বার করে নিয়ে আসে। ওই দুমড়ে–মুচড়ে যাওয়া গাড়ির মধ্যেই ৪ জন ছাত্র আটকে ছিল। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি কেটে ছাত্রদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ডিসিএম চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নগর পুলিশ সুপার অভিষেক যাদবও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী ঘটনাস্থলে পৌঁছন। তদন্ত চলাকালীন, দিল্লির দ্বারকার সেক্টর ১৬–র বাসিন্দা মহেশ শর্মার ছেলে আয়ুষ শর্মা নামে একজন ছাত্রকে শনাক্ত করা হয়। অন্যজনের নাম সপ্ত ঋষি দাস। ত্রিপুরার রামনগর আর্থলার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুশান্ত শেখর দাসের ছেলে। নিহতদের মধ্যে বাকি দুজন হলেন অর্ণব চক্রবর্তী এবং শ্রেষ্ঠা পাঞ্চোলি। সকলেই এমবিবিএস পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করছিলেন। তাঁরা ২০২০ ব্যাচের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার আনন্দ জানিয়েছেন যে, নিহত ৪ শিক্ষার্থীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.