ট্রেন্ডিং

India Buying 114 Rafale Jets

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা অধিগ্রহণ বোর্ড ফরাসি বিমান নির্মাতা ডাসল্টের কাছ থেকে যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবটি শীঘ্রই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাথে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

ভারতীয় প্রতিরক্ষা অধিগ্রহণ বোর্ড ফরাসি বিমান নির্মাতা ডাসল্টের কাছ থেকে যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬
Share on:

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা অধিগ্রহণ বোর্ড ফরাসি বিমান নির্মাতা ডাসল্টের কাছ থেকে যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবটি শীঘ্রই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাথে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। 

ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই চুক্তি চূড়ান্ত হবে। রাফাল চুক্তি ভারতের স্বদেশী যুদ্ধবিমান প্রকল্পগুলিতে কোনও প্রভাব ফেলবে না। পঞ্চম প্রজন্মের AMCA এবং তেজাস মার্ক–২ এর আলাদা পরিকল্পনা, সময়সীমা এবং বাজেট রয়েছে। তেজাস মার্ক–২ বর্তমান ১৮০টি তেজাস মার্ক–১এ বিমানের চেয়ে আরও আধুনিক হবে। যার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই হ্যালের কাছে অর্ডার দিয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আরও ১১৪টি রাফালে বিমানের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়। বিমান বাহিনী জানিয়েছে যে, তাদের কাছে ইতিমধ্যেই ৩৬টি রাফাল রয়েছে এবং নৌবাহিনী ২৬টি রাফাল (নৌ সংস্করণ) অর্ডার করেছে। এর ফলে বিমানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং রক্ষণাবেক্ষণ খরচ কমবে।


এছাড়াও, আম্বালা বিমানঘাঁটিতে ইতিমধ্যেই একটা রাফাল প্রশিক্ষণ এবং এমআরও (রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল) কেন্দ্র চালু রয়েছে। বিমান বাহিনীর কাছে দুটি স্কোয়াড্রন (প্রায় ৩৬৩৮টি বিমান) দ্রুত অন্তর্ভুক্ত করার জন্য পর্যাপ্ত স্থান, খুচরো যন্ত্রাংশ, সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মী রয়েছে। এই চুক্তিকে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রথম পদক্ষেপ হিসেবে প্রতিরক্ষা অধিগ্রহণ বোর্ড আজ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট টেন্ডারের আওতায় ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ভারতীয় বিমান বাহিনীর প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি এখন চূড়ান্ত আনুষ্ঠানিক অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে পাঠানো হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora