সীমান্তের ওপর থেকে একের পর এক ড্রোন উড়ে আসছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। কয়েকদিন আগেই জম্মু–কাশ্মীরের সাম্বা জেলায় পাকিস্তানী ড্রোন থেকে অস্ত্র ফেলা হয়েছিল। সাম্বার পর এবার রাজৌরি জেলার কেরি সেক্টরের দুঙ্গা গালা এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে আবার উড়ে এল সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন। তিন দিনের মধ্যে এই নিয়ে দু’বার পাকিস্তানি ড্রোন উড়ে এলে ভারতীয় সীমায়।
রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে আবার উড়ে এল সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬
Share on:
প্রজাতন্ত্র দিবস যত এগিয়ে আসছে, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের তৎপরতা ততই বাড়ছে। সীমান্তের ওপর থেকে একের পর এক ড্রোন উড়ে আসছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। কয়েকদিন আগেই জম্মু–কাশ্মীরের সাম্বা জেলায় পাকিস্তানী ড্রোন থেকে অস্ত্র ফেলা হয়েছিল। সাম্বার পর এবার রাজৌরি জেলার কেরি সেক্টরের দুঙ্গা গালা এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে আবার উড়ে এল সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন।
তিন দিনের মধ্যে এই নিয়ে দু’বার পাকিস্তানি ড্রোন উড়ে এলে ভারতীয় সীমায়। ড্রোনটি দেখতে পেয়েই ভারতীয় সেনাবাহিনী সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে ড্রোনটি ফিরে যায়। তবে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ড্রোনের উপস্থিতির পর এলাকার নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সেক্টর জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর সতর্কতা বাড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনাগুলি উদ্বেগ বাড়াচ্ছে।
সাম্প্রতিক দিনগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকবার পাকিস্তানি ড্রোন দেখা গেছে। এর আগে, সাম্বায় একসঙ্গে পাঁচটি ড্রোন দেখা গিয়েছিল। এই ড্রোনগুলি পাকিস্তান থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এছাড়া পুঞ্চের নওশেরা সেক্টর, ধর্মশাল সেক্টর, রিয়াসি, সাম্বা এবং মানকোট সেক্টরে একসাথে পাঁচটি ড্রোন দেখা গেছে। তবে, এই ড্রোনগুলি কিছুক্ষণ পরেই ফিরে যায়। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। বারবার সন্দেভাজন ড্রোন চলাচলের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে। উল্লেখযোগ্যভাবে, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই ড্রোন চলাচল লক্ষ্য করা যাচ্ছে। এর আগে, ৯ জানুয়ারি সাম্বার আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘাগওয়ালের পালুরা গ্রামে পাকিস্তান থেকে আসা একটা ড্রোন থেকে ফেলে দেওয়া অস্ত্রের সন্ধান পাওয়া যায়। এতে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটা গ্রেনেড ছিল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.