সীমান্তে মাদক পাচারসহ অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালেখি করেছিলেন জম্মুর প্রবীণ সাংবাদিক আরফাজ আহমেদ দাইং। আর তার জন্যই পড়েছিলেন নেক নজরে। প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আরফাজের পাশে দাঁড়ালেন আর এক সাংবাদিক। আরফাজকে বাড়ি পুনঃনির্মাণের জন্য একটা জমি উপহার দিয়েছেন কুলদীপ শর্মা।
আরফাজের হাতে জমির কাগজ তুলে দিলেন কুলদীপ শর্মা।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫
Share on:
সীমান্তে মাদক পাচারসহ অন্যান্য স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালেখি করেছিলেন জম্মুর প্রবীণ সাংবাদিক আরফাজ আহমেদ দাইং। আর তার জন্যই পড়েছিলেন নেক নজরে। প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আরফাজের পাশে দাঁড়ালেন আর এক সাংবাদিক। আরফাজকে বাড়ি পুনঃনির্মাণের জন্য একটা জমি উপহার দিয়েছেন কুলদীপ শর্মা।
কিছুদিন আগেই জম্মু উন্নয়ন কর্তৃপক্ষ বেআইনি দখল উচ্ছেদ অভিযানে নেমেছিল। সেই সময় আরফাজ আহমেদের বাড়ি ভেঙে দেওয়া হয়। জম্মু উন্নয়ন কর্তৃপক্ষের এই পদক্ষেপে জম্মুতে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আরফাজ আহমেদের বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলফাজ আহমেদের দাবি ভেঙে ফেলা বাড়ি তাঁর বাবার। ৪০ বছর ধরে সেখানে তিনি বসবাস করছিলেন। বাড়ি ভাঙার আগে তাঁকে কোনও নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আরফাজ। প্রশাসনের এই পদক্ষেপকে স্বৈরাচারী বলে বর্ণনা করেছেন তিনি।
প্রশাসনের এই পদক্ষেপ রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। বিরোধী নেতারা এই পদক্ষেপকে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেন। তাদের বক্তব্য নোটিশ ছাড়াই বাড়ি ভেঙে দেওয়াটা অবৈধ। জম্মু উন্নয়ন কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের জমিতে অবৈধভাবে বাড়িটি তৈরি করা হয়েছিল। জম্মুতে একটা নিউজ পোর্টাল চালান আরফাজ আহমেদ দাইং। ২০২২ সালে একটা বেআইনি বাড়ি ভাঙা অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের প্রতিবেদন করার জন্য পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। এছাড়া সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার নিয়ে প্রতিবেদন করার জন্য তিনি প্রশাসনের নেক নজরে ছিলেন।
বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সময় পুলিশ আরফাজকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনাকে নির্বাচিত সরকারকে অপমান করার ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘সরকারি জমি দখল কেউ সমর্থন করে না। কিন্তু জম্মু ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষর নির্বাচিত সরকারকে অপমান করার একটা স্পষ্ট পরিকল্পনা দেখতে পাচ্ছি। এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটছে। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।’ তিনি জম্মু ডেভেলপমেন্ট অথোরিটির কাছে জম্মুতে অবৈধ দখলদারির সম্পূর্ণ তালিকা চেয়েছেন।
এদিকে আরফাজের বাড়ি ভাঙার পর তার প্রতিবেশী কুলদীপ শর্মা তাঁকে একটা জমি উপহার দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার ভাইকে হতাশ করব না। ওদের বাড়িতে আবার আমি বাড়ি তৈরি করে দেব। তাই আমি একটা জমি দিচ্ছি। জম্মু ডেভেলপমেন্ট অথরিটি আরফাজের তিন মার্লার জমিতে তাঁর বাড়ি ধ্বংস করেছে। আমি ওকে পাঁচ মার্লার জমি উপহার দিচ্ছি।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.