নিজের ছেলেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগদান করার জন্য প্রভাবিত করছিলেন এক মহিলা ও তার লিভ–ইন পার্টনার। দুজনের বিরুদ্ধেই অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে কেরালা পুলিশ। যদিও মহিলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। মহিলার দাবি, বিবাহ বিচ্ছিন্ন স্বামী এবং পরিবার তার বিরুদ্ধে বৈবাহিক বিরোধের ষড়যন্ত্র করেছে।
মায়ের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে কেরালা পুলিশ
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৫
Share on:
নিজের ছেলেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগদান করার জন্য প্রভাবিত করছিলেন এক মহিলা ও তার লিভ–ইন পার্টনার। দুজনের বিরুদ্ধেই অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে কেরালা পুলিশ। যদিও মহিলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। মহিলার দাবি, বিবাহ বিচ্ছিন্ন স্বামী এবং পরিবার তার বিরুদ্ধে বৈবাহিক বিরোধের ষড়যন্ত্র করেছে।
কেরালার পাঠানমথিট্টার বিবাহ বিচ্ছিন্ন ওই মহিলা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ভেম্বায়ামের এক পুরুষকে বিবাহ করেন। তারা ইংল্যান্ডে থাকতেন। মহিলাটি সেখানে নার্সের কাজ করতেন। তার ১৬ বছরের ছেলেটিও মায়ের কাছে থাকত। সেই সময় মহিলাটি ও তার লিভ–ইন পার্টনার ছেলেটিকে ভিডিও দেখিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইসিসের মতাদর্শে আকৃষ্ট করার চেষ্টা করে।
ইংল্যান্ড থেকে কেরালায় ফিরে আসার পর ছেলেটি আট্টিংগালের এক ধর্মীয় শিক্ষা কেন্দ্রে হয়। সেখানকার শিক্ষকরা তার আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করেন এবং ছেলেটির আত্মীয়দের জানান। এরপর ছেলেটির কাকা তাকে নিয়ে থানায় যান এবং মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কাকার দাবি, ছেলেটি তাঁর কাছে সবকিছু স্বীকার করেছে। বলেছে, তাকে আইসিসের ভিডিও দেখিয়ে ওদের সঙ্গে যোগ দেওয়ার কথা বলত।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে। যেহেতু মামলাটির সঙ্গে পারিবারিক বিরোধের বিষয়ও জড়িত, তাই পুলিশ সমস্ত সম্ভাব্য দিকগুলি সাবধানতার সঙ্গে তদন্ত করছে। অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন আটিঙ্গাল ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা প্রাথমিক তথ্য সংগ্রহও শুরু করেছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.