Pakistani terrorist killed encounter in Kathua district
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার ছক বানচাল, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্ত্রাসী নিহত
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক সন্ত্রাসী। নিহত ওই সন্ত্রাসী জইশ-ই-মহম্মদের সদস্য। উসমান নামে ওই সন্ত্রাসী পাকিস্তানি নাগরিক। বেশ কিছুদিন ধরে কাঠুয়াতে সক্রিয় ছিল। তার কাছ থেকে প্রচুর গোলাবারুদ এবং রসদ উদ্ধার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সন্ত্রাসীদের নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী।
বিল্লাওয়ারের সাধারণ এলাকায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
Share on:
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক সন্ত্রাসী। নিহত ওই সন্ত্রাসী জইশ-ই-মহম্মদের সদস্য। উসমান নামে ওই সন্ত্রাসী পাকিস্তানি নাগরিক। বেশ কিছুদিন ধরে কাঠুয়াতে সক্রিয় ছিল। তার কাছ থেকে প্রচুর গোলাবারুদ এবং রসদ উদ্ধার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সন্ত্রাসীদের নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী।
গোপন সূত্রে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বিল্লাওয়ারের সাধারণ এলাকায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়। যৌথবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে উসমান নামে ওই সন্ত্রাসী নিহত হয়। বাকি সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনার কথা স্বীকার করে জম্মুর আইজিপি বলেন, ‘কাঠুয়া জেলার বিল্লাওয়ারের সাধারন এলাকায় সেনাবাহিনী এবং সিআরপিএফ–এর যৌথ অভিযানে জেকেপি–র একটা দল পাকিস্তানি জইশ–ই–মহম্মদের উসমান নামে এক সন্ত্রাসীকে হত্যা করেছে।’ বিস্তারিত তথ্য শেয়ার করে রাইজিং স্টার কর্পস এক্স–এ এক পোস্টে লিখেছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি কাঠুয়ার পারহেতারের সাধারণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এলাকাটি ঘিরে ফেলা হয় এবং যৌথবাহিনীর এই সুনির্দিষ্ট অভিযানে এক বিদেশি সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। তল্লাশি অভিযান এখন অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে। কাঠুয়া ও উধমপুর এলাকায় জইশ–ই–মহম্মদের তিনজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে খুঁজে বার করার জন্য অভিযান চালানো হয়েছিল। এর মধ্যে উসমান নিহত হয়েছে। মাভি এবং আখতার আলির খোঁজে তল্লাশি চলছে।’ কাঠুয়ার স্থানীয় সন্ত্রাসী আখতার বেশ কয়েক বছর আগে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসে এবং এলাকায় সক্রিয় হয়ে উঠেছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.