ট্রেন্ডিং

Petrol, Diesel price hike

পেট্রোল ও ডিজেলের দাম ‌লিটার প্রতি ৩ টাকা করে বাড়াল কেন্দ্রীয় সরকার

৫ রাজ্য ও একটা কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা ভোটের জন্যি যেন অপেক্ষা করছিল কেন্দ্রীয় সরকার। কদিন ধরে পেট্রোপণ্যের মূল্যূবৃদ্ধিরও বারবার ইঙ্গিত দিয়ে আসছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে শুক্রবার থেকেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। এই নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকায় এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৬৭ টাকায় পৌঁছেছে।

আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬
Share on:

৫ রাজ্য ও একটা কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা ভোটের জন্যি যেন অপেক্ষা করছিল কেন্দ্রীয় সরকার। কদিন ধরে পেট্রোপণ্যের মূল্যূবৃদ্ধিরও বারবার ইঙ্গিত দিয়ে আসছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে শুক্রবার থেকেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। এই নতুন মূল্যবৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকায় এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৬৭ টাকায় পৌঁছেছে।

আজ থেকে দেশের চারটি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩ টাকা বেড়েছে। কলকাতায় দাম লিটার প্রতি ৩.২৯ টাকা এবং মুম্বইতে লিটার প্রতি ৩.১৪ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭.৭৭ টাকায় পৌঁছেছে। কলকাতায় দাম বেড়ে লিটার প্রতি ১০৮.৭৪ টাকা এবং মুম্বইতে লিটার প্রতি ১০৬.৬৮ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৩.৬৭ টাকায়। দক্ষিণ ভারতের এই শহরে লিটার প্রতি ২.৮৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া পেট্রোলের মতো ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা বেড়েছে। দিল্লিতে ডিজেলের দাম আগে লিটার প্রতি ৮৭.৬৭ টাকা ছিল। এখন বেড়ে লিটার প্রতি ৯০.৬৭ টাকা হয়েছে। কলকাতায় ডিজেলের দাম ৩.১১ টাকা বেড়ে লিটার প্রতি ৯৫.১৩ টাকা হয়েছে। মুম্বইতেও কলকাতার মতো ডিজেলের দাম লিটার প্রতি ৩.১১ টাকা বেড়েছে। সর্বশেষ এই বৃদ্ধির পর মুম্বইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইয়ে ডিজেলের দাম লিটার প্রতি ২.৮৬ টাকা বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, চলমান বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি উল্লেখ করেন যে, গত চার বছর ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি এবং সর্বশেষ মূল্যবৃদ্ধি হয়েছিল ২০২২ সালে। পুরি জানান, তেল বিপণনকারী সংস্থাগুলি ক্রমবর্ধমান আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে এবং তাদের লোকসানের পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকায় পৌঁছাছে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora