টানা ৬ বলে ৬টি ছক্কা, আইপিএলে ইতিহাস রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের
আন্তর্জাতিক ক্রিকেট, কিংবা ঘরোয়া ক্রিকেট। পরপর ৬ বলে ছক্কা মারার নজির রয়েছে বেশ কয়েকটা। কিন্তু আইপিএলে? না, আগে কখনও এই ধরণের নজির ছিল না। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই দুর্লভ নজির গড়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ।
ইডেনে নজির গড়ার পথে রিয়ান পরাগ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৫, ২০২৫
Share on:
আন্তর্জাতিক ক্রিকেট, কিংবা ঘরোয়া ক্রিকেট। পরপর ৬ বলে ছক্কা মারার নজির রয়েছে বেশ কয়েকটা। কিন্তু আইপিএলে? না, আগে কখনও এই ধরণের নজির ছিল না। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই দুর্লভ নজির গড়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। যদিও একই ওভারে পরপর ৬টি ছক্কা হাঁকাননি রিয়ান। দুটি ওভারে পরপর ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন ক্রিস গেল, কিয়েরন পোলার্ড ও রিঙ্কু সিংকে।
২০৭ রান তাড়া করতে নেমে একসময় ১২ ওভারে ১০২ রানে ৫ উইকেটে হারায় রাজস্থান। ১৩তম ওভারে ১০২ রান করে। ১৩তম ওভারে মইন আলির প্রথম বলে সিমরন হেটমায়ার সিঙ্গলস নিয়ে রিয়ান পরাগকে স্ট্রাইক দেন। পরের চারটি বল লং অন ও স্কোয়ার লেগ বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা হাঁকান পরাগ। ওভারের বলটি ওয়াইড ডেলিভারি করেছিলেন মইন। তবে পার পাননি। পরের বৈধ বলটি লং অফের মাথার ওপর দিয়ে ছক্কা। বরুণ চক্রবর্তীর পরের ওভারের প্রথম বলে আবার সিঙ্গলস নিয়ে রিয়ানকে স্ট্রাইক দেন হেটমায়ার। পরের বল ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে রিভার্স সুইপ করে টানা ছয়টি ছক্কা হাঁকান রিয়ান পরাগ। তাঁর ৯৫ রানের ইনিংসটিতে মোট ছক্কা ৮টি।
আইপিএলের ইতিহাসে কোনও ব্যাটারকে টানা ৬ বলে ৬টি ছক্কা মারার ঘটনা এটা প্রথম। এর আগে ক্রিস গেল, রাহুল তেওয়াটিয়, রবীন্দ্র জাদেজা, রিঙ্কু সিং, কিয়েরন পোলার্ডরা টানা পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এদের মধ্যে ক্রিস গেল ও রিঙ্কু সিং একই ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন। রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা দুটি ভিন্ন ওভারে মেরেছিলেন।
২০১৯ সালে আইপিএলে অভিষেক আসামের রিয়ান পরাগের। প্রথম কয়েকটা মরশুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০২২ সালের নিলামে তাঁকে তুলে নেয় রাজস্থান। নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি। ২০২৩ সালেও ব্যর্থতা। ৭ ম্যাচে মোট ৭৮ রান করেন। পরের বছর দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৪টি হাফ সেঞ্চুরিসহ করেন ৫৭৩। এবছর এখনও পর্যন্ত ১২ ম্যাচে করেছেন ৩৭৭।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.