ট্রেন্ডিং

T20 World Record

যুবরাজের ৬ ছক্কার কীর্তি স্পর্শ, ভেঙে গেল টি ২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড

চুরমার যুবরাজ সিংয়ের এক ওভারে ৬ ছক্কার রেকর্ড!‌ শুধু তাই নয় টি২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডেরও সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। আর এই অনন্য কীর্তি স্থাপন করলেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের।

অনন্য কীর্তি স্থাপন করলেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৪
Share on:

ভেঙে চুরমার যুবরাজ সিংয়ের এক ওভারে ৬ ছক্কার রেকর্ড!‌ শুধু তাই নয় টি২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডেরও সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। আর এই অনন্য কীর্তি স্থাপন করলেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের।

পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ ছিল সামোয়া ও ভানুয়াতুর সঙ্গে। ইনিংসের ১৫ তম ওভারে ভানুয়াতুর জোরে বোলার নালিন নিপিকোর বলে ৬টি ছক্কা মারেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। ওই ওভারে ৩টি নো বলও করেন নিপিকো। ফলে ৬টি ছক্কা ও ৩টি নো বলের সৌজন্যে এক ওভারে ওঠে ৩৯। এর আগে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬।

নালিন নিপিকোর প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান ভিসের। চতুর্থ বলটি নো করেন নিপিকো। ফ্রি হিটে আবার ছক্কা। পরের বলে অবশ্য কোনও রান নিতে পারেননি ভিসের। পরের দুটি বল আবার নো করেন নিপিকো। দ্বিতীয় নো বলে আবার ছক্কা হাঁকান ভিসের। ওভারের শেষ বলেও ছক্কা। ফলে ৩টি নো বলসহ মোট রান ওঠে ৩৯ রান।


এর আগে টি২০ ক্রিকেটে ৫ বার এক ওভারে ৩৬ রান উঠেছিল। ২০০৭ সালে প্রথম রেকর্ড গড়েন যুবরাজ। টি২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। ২০২১ সালে যুবরাজের রেকর্ড স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরণ পোলার্ড। এবছর যুবরাজ ও পোলার্ডের সঙ্গে নাম লেখান নেপালের দীপেন্দ্র সিং।

বিশ্বরেকর্ড গড়া ছাড়াও আরও একটা কীর্তি গড়েছেন ভিসের। সামোয়ার প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। ৬২ বলে তিনি করেন ১৩২ রান। মারেন ১৪টি ছক্কা। প্রথমে ব্যাট করে সামোয়া তোলে ১৭৪ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ভানুয়াতু। ১০ রানে জিতেছে সামোয়া। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora