অভিষেক ম্যাচেই ৭ উইকেট, কাগিসো রাবাডার রেকর্ড চূর্ণ, নতুন বিশ্বরেকর্ডের মালিক চার্লি ক্যাসেল
ভেঙে গেল কাগিসো রাবাডার ৯ বছরের পুরনো রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই ৭ উইকেট তুলে নিয়ে ভেঙে দিলেন স্কটল্যান্ডের জোরে বোলার চার্লি ক্যাসেল।
স্কটল্যান্ডের জোরে বোলার চার্লি ক্যাসেল
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২২, ২০২৪
Share on:
ভেঙে গেল কাগিসো রাবাডার ৯ বছরের পুরনো রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই ৭ উইকেট তুলে নিয়ে ভেঙে দিলেন স্কটল্যান্ডের জোরে বোলার চার্লি ক্যাসেল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লিগ ২–তে ওমানের বিরুদ্ধে ম্যাচ ছিল স্কটল্যান্ডের। আর এটাই ছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চার্লি ক্যাসেলের অভিষেক ম্যাচ। আর অভিষেক ম্যাচেই অবিশ্বাস্য বোলিং। ১১.১ ওভারে প্রথম উইকেট নেন ক্যাসেল। জিসান মাকসুদকে এলবিডব্লিউ করেন। পরের বলেই ছিটকে দেন আয়ান খানের স্টাম্প। খালিদ কাইল এসে ক্যাসেলকে হ্যাটট্রিক আটকান। তবে ওই ওভারের চতুর্থ বলে খাদিলও আউট হন।
এক ওভার পরে শোয়েব খানের উইকেট তুলে নেন ক্যাসেল। তাঁর পঞ্চম শিকার ১৭.১ ওভারে। ফেরান মেহরান খানকে। একদিকে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত আগলে ছিলেন প্রতীক আথাভালে। তাঁকে ফিরিয়ে কাগিসো রাবাডার বিশ্বরেকর্ড স্পর্শ করেন ক্যাসেল। বিশাল খানকে তুলে নিয়ে রাবাডার রেকর্ড ভেঙে দেন স্কটল্যান্ডের এই জোরে বোলার।
২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাডা। রাবাডার আগে একদিনের অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোরে বোলার ফিডেল এডওয়ার্ডস। ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২২ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর সোমবার স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল ২১ রানে তুলে নেন ৭ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ২১.৪ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় ওমান। ১৭.২ ওভারে ৯৫/২ তুলে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। যদিও এই ম্যাচ খেলার সুযোগ হত না চার্লি ক্যাসেলের সামনে। যদি না ব্যক্তিগত কারণে সরে যেতেন ক্রিস সোল। তাঁর জায়গায় দলে ঢোকেন চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ক্যাসেল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.