অভিষেকের দুরন্ত ব্যাটিং, দিল্লিকে উড়িয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু বাংলার
বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত শুরু করল বাংলা। প্রথম ম্যাচেই দিল্লিকে উড়িয়ে দিল ৬ উইকেটে। দুরন্ত ইনিংস খেলে বাংলাকে জয় এনে দেন অভিষেক পোড়েল। ১৩০ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন তিনি।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই ব্যাটে ঝড় অভিষেক পোড়েলের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৪
Share on:
সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার মতো বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত শুরু করল বাংলা। প্রথম ম্যাচেই দিল্লিকে উড়িয়ে দিল ৬ উইকেটে। দুরন্ত ইনিংস খেলে বাংলাকে জয় এনে দেন অভিষেক পোড়েল। ১৩০ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন তিনি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। মহম্মদ সামি না থাকায় বাংলার জোরে বোলিংকে নেতৃত্ব দেন মুকেশ কুমার। তাঁর হাত ধরেই প্রথম সাফল্য পায় বাংলা। ইনিংসের চতুর্থ বলেই প্রিয়াংশ আর্যকে (৪) তুলে নেন মুকেশ। এরপর সতর্কভাবে ব্যাটিং করছিলেন বৈভব কাঁদপাল ও যশ ধুল। একাদশ ওভারে যশকে (৪) ফেরান সায়ন ঘোষ। ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি।
বৈভব ও অধিনায়ক আয়ূশ বাদোনির ব্যাটিংয়ে চাপ কাঠিয়ে ওঠে দিল্লি। বৈভবকে (৬৭ বলে ৪৭) তুলে নিয়ে জুটি ভাঙেন মুকেশ। এরপর দ্রত ২ উইকেট হারায় দিল্লি। আয়ূশকে (৫৬ বলে ৪১) ফেরান কৌশিক মাইতি। মায়াঙ্ক গুসাইন (৮) রান আউট হন। হিম্মত সিং (৫৭ বলে ৬০) ও অনুজ রাওয়াতের (৬৬ বলে অপরাজিত ৭৯) সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি। ৬৬ রানে ৪ উইকেট নেন মুকেশ কুমার।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই করণ লালের (৫) উইকেট হারায় বাংলা। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর বাংলাকে এগিয়ে নিয়ে যান অভিষেক পোড়েল ও সুদীপ ঘরামি। ৭৯ রানের মাথায় আউট হন সুদীপ ঘরামি (৩২ বলে ২৩)। অনুষ্টুপ মজুমদার ও অভিষেকের জুটিতে ওঠে ৯২ রান। এই জুটিই বাংলার জয়ের ভিত গড়ে দেয়। ৩৯ বলে ৩৭ রান করে আউট হন অনুষ্টুপ মজুমদার। সুদীপ চ্যাটার্জি (২১ বলে ১৫) রান না পেলেও বাংলার জয় পেতে কোনও সমস্যা হয়নি। অবিশ্বাস্য ইনিংস খেলে বাংলাকে জয় এনে দেন অভিষেক পোড়েল। ৪১.৩ ওভারে ২৭৪/৪ তুলে জিতে যায় বাংলা। ১৩০ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন অভিষেক। তাঁর ইনিংসে রয়েছে ১৮টি ৪ ও ৭টি ৬। ১৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন সুমন্ত্র গুপ্ত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.