ট্রেন্ডিং

Bengal Ranji Match

সৌরভের রেকর্ড ভেঙে দিলেন অঙ্কিত, ‌সুরজ সিন্ধুর দুরন্ত বোলিংয়ে ১৫৭ রানে গুটিয়ে গেল হরিয়ানা

রঞ্জির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনেই কিন্তু চাপের মুখে ফেলে দিল হরিয়ানাকে। সুরজ সিন্ধু জয়সওয়ালের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল হরিয়ানার প্রথম ইনিংস। মাত্র ১৫ বছর বয়সে রঞ্জি অভিষেক হল বাংলার অঙ্কিত চ্যাটার্জির। ভেঙে দিলেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড।

অঙ্কিত চ্যাটার্জিকে বাংলার রঞ্জি ক্যাপ পরিয়ে দিচ্ছেন ঋদ্ধিমান সাহা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫
Share on:

বিজয় হাজারে ট্রফির ব্যর্থতা কি রঞ্জিতে কাটিয়ে উঠতে পারবে বাংলা? রঞ্জির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনেই কিন্তু চাপের মুখে ফেলে দিল হরিয়ানাকে। সুরজ সিন্ধু জয়সওয়ালের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল হরিয়ানার প্রথম ইনিংস। জীবনের সেরা বোলিং করে ৪৭ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন সুরজ সিন্ধু। মাত্র ১৫ বছর বয়সে রঞ্জি অভিষেক হল বাংলার অঙ্কিত চ্যাটার্জির। ভেঙে দিলেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড।

চোটের জন্য অভিমন্যু ঈশ্বরন খেলতে না পারায় এদিন অভিষেক হল অঙ্কিত চ্যাটার্জির। মাত্র ১৫ বছর বয়সেই রঞ্জি অভিষেক ঘটিয়ে ভেঙে দিলেন সৌরভ গাঙ্গুলির রেকর্ড। ১৯৮৯-৯০ মরশুমে মাত্র ১৭ বছর বয়সে রঞ্জি অভিষেক হয়েছিল সৌরভের। এতদিন পর্যন্ত বাংলার হয়ে সবচেয়ে কম বয়সে রঞ্জি খেলার নজির ছিল সৌরভের। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি অভিষেক ঘটিয়ে সৌরভের সেই রেকর্ড ভেঙে দিলেন অঙ্কিত। পাশাপাশি একই মরশুমে কোচবিহার ট্রফি ও ভিনু মানকড় ট্রফিতে খেলার পাশাপাশি রঞ্জিও খেলে ফেললেন। 

কল্যানীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে টস জিতে হরিয়ানাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। হরিয়ানার শুরুটা দেখে মনে হয়নি কম রানের মধ্যে গুটিয়ে যাবে। ওপেনিং জুটিতে ওঠে ৮১। অঙ্কিত কুমার ও লক্ষ্য দালালের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বড় ইনিংস গড়তে চলেছে হরিয়ানা। হরিয়ানাকে প্রথম ধাক্কা দেন সুরজ। তুলে নেন আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা অঙ্কিত কুমারকে (৫৬ বলে ৫৭)। এরপর ফেরান হিমাংশু রানাকে (৪)। অন্যদিকে ক্রিজে জমে ওঠা লক্ষ্য দালালকে (৮০ বলে ২১) তুলে নেন মুকেশ কুমার। ধীরু সিংকে (৬) ফেরান মহম্মদ কাইফ। 


একসময় হরিয়ানার রান ছিল ৪ উইকেটে ১৩৮। নিশান্ত সিন্ধুকে (৩৫ বলে ২৪) তুলে নিয়ে হরিয়ানাকে চাপে ফেলে দেন মুকেশ কুমার। এরপরই হরিয়ানার ইনিংসে ধস নামান সুরজ সিন্ধু জয়সওয়াল। তাঁর দাপটেই হরিয়ানা শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৯ রানে। ১৩৮/৪ থেকে ১৫৭ রানে গুটিয়ে যায় হরিয়ানা। দুরন্ত বোলিং করে ৪৭ রানে ৬ উইকেট তুলে নেন সুরজ সিন্ধু। ২৩ রানে ২ উইকেট তুলে নেন মহম্মদ কাইফ। ৫২ রানে ২ উইকেট মুকেশ কুমারের।

দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই বাংলাও। ৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৬ রান তুলেছে। আউট হয়েছেন ঋত্বিক চ্যাটার্জি (১)। ক্রিজে রয়েছেন অঙ্কিত চ্যাটার্জি (৫) ও রোহিত কুমার (০)।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora