পাকিস্তান ম্যাচে ছিটকে গেলেন অর্শদীপ সিং, ভারতের প্লেয়িং ইলেভেনে আশ্চর্যজনক পরিবর্তন
টি২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অন্যতম সফল বোলার। আর তিনিই কিনা আজ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলে থাকছেন না! হ্যাঁ, অর্শদীপ সিংকে প্রথম একাদশের বাইরে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তাঁর জায়গায় কুলদীপ যাদবে খেলাতে চলেছে ভারত। আরও একটা বদল ঘটতে চলেছে। সঞ্জু স্যামসনের জায়গায় প্রথম একাদশে ফিরছেন অভিষেক শর্মা।
অর্শদীপকে বাইরে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share on:
টি২০ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অন্যতম সফল বোলার। আর তিনিই কিনা আজ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলে থাকছেন না! হ্যাঁ, অর্শদীপ সিংকে প্রথম একাদশের বাইরে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তাঁর জায়গায় কুলদীপ যাদবে খেলাতে চলেছে ভারত। আরও একটা বদল ঘটতে চলেছে। সঞ্জু স্যামসনের জায়গায় প্রথম একাদশে ফিরছেন অভিষেক শর্মা। ভারত ও পাকিস্তানের মধ্যে টি২০ বিশ্বকাপের ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। কিন্তু ম্যাচের আগে ভারতীয় শিবির থেকে বড় খবর এসেছে। দাবি করা হচ্ছে, এই ম্যাচে অর্শদীপ সিং খেলবেন না। তাঁর জায়গায় ভারতীয় দল কুলদীপ যাদবকে সুযোগ দিতে চলেছে। কলম্বোর স্পিন সহায়ক উইকেটের কথা ভেবেই টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপের পারফরমেন্সও দুর্দান্ত। তিনি ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট নিয়েছেন। সেকথাও মাথায় রাখা হয়েছে। কুলদীপ পাকিস্তানের বিরুদ্ধে ৯ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন। ১ বার পাঁচ উইকেট এবং ১ বার চার উইকেট নিয়েছেন। পাকিস্তানি ব্যাটসম্যানদের তাঁর বৈচিত্র্য বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে বাবর আজমের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, যেখানে ভারত–পাকিস্তান ম্যাচটি হচ্ছে, এই মাঠে পাকিস্তান এখনও চলতি বিশ্বকাপে খেলেনি। সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগের ম্যাচে পাকিস্তানি বোলাররা তাঁদের দক্ষতা প্রদর্শন করেছিলেন। উসমান তারিক ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। শাদাব খান ২ উইকেট নিয়েছিলেন। ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.