ট্রেন্ডিং

WPL 2025

দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৬ উইকেটে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল গুজরাট জায়ান্টস

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজয়। রবিবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল গুজরাট জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্জকে হারাল ৬ উইকেটে। ইউপি–কে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট। অন্যদিকে, হার দিয়ে লিগ অভিযান শুরু করল ইউপি ওয়ারিয়র্জ।

ব্যাটে ঝড় তুলে গুজরাট জায়ান্টসকে জয় এনে দিলেন অ্যাশলে গার্ডনার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Share on:

প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজয়। রবিবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল গুজরাট জায়ান্টস। ইউপি ওয়ারিয়র্জকে হারাল ৬ উইকেটে। ইউপি–কে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট। অন্যদিকে, হার দিয়ে লিগ অভিযান শুরু করল ইউপি ওয়ারিয়র্জ।

টস জিতে ইউপি ওয়ারিয়র্জকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট জায়ান্টস অধিনায়ক দীপ্তি শর্মা। প্রথম ওভারে ঝড় তুলেও পরের ওভারে আউট হন কিরণ নভগিরে (‌৮ বলে ১৫)‌। তৃতীয় ওভারে ফিরে যান বৃন্দা দীনেশ (‌৮ বলে ৬)‌। এরপর দলকে এগিয়ে নিয়ে যান উমা ছেত্রি ও অধিনায়ক দীপ্তি শর্মা। দুজনের জুটিতে ওঠে ৫১। দশম ওভারের শেষ বলে উমাকে (‌২৭ বলে ২৪)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন দিয়ান্ড্রা ডটিন।

একাদশ ওভারে জোড়া ধাক্কা খায় ইউপি ওয়ারিয়র্জ। ১ বলের ব্যবধানে তাহলিয়া ম্যাকগ্রাথ (‌০)‌ ও গ্রেস হ্যারিসকে (‌২ বলে ৪)‌ তুলে নেন প্রিয়া মিশ্র। এরপরই রান তোলার গতি কমে যায় ইউপি–র। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৪৩/‌৯। দীপ্তি শর্মা ২৭ বলে করেন ৩৯। শ্বেতা সেহরাওয়াত ১৮ বলে করেন ১৬। ৭ বলে ১৫ রান করেন সাইমা ঠাকোর। অ্যালানা কিং ১৪ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নেন কাশভি গৌতম। ২৫ রানে ৩ উইকেট প্রিয়া মিশ্রর। ২ টি করে উইকেট নেন দিয়ান্ড্রা ডটিন ও অ্যাশলে গার্ডনার। 


আরও পড়ুনঃ গোল করে প্রায়াশ্চিত্য মহেশ সিংয়ের, দুরন্ত ফুটবল উপহার দিয়ে মহমেডানকে ৩–১ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল


আরও পড়ুনঃ ঘোষিত আইপিএলের সুচি, ২২ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি গুজরাট জায়ান্টসের। প্রথম ওভারেই গ্রেস হ্যারিসের বলে ফিরে যান বেথ মুনি (‌০)‌। পরের ওভারে দয়ালান হেমলতাকে (‌০)‌ তুলে নেন সোফিয়ে একলেস্টোন। লৌরা উলভার্টকে সঙ্গী করে অ্যাশলে গার্ডনার গুজরাট জায়ান্টসকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ২৪ বলে ২২ রান করে আউট হন উলভার্ট। ৩২ বলে ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউট হন অ্যাশ গার্ডনার। 

এরপর গুজরাট জায়ান্টসের জয় সুনিশ্চিত করেন হারলিন দেওল ও দিয়ান্ড্রা ডটিন জুটি। ১২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান (‌১৪৩)‌ তুলে নেয় গুজরাট জায়ান্টস। হারলিন দেওল ৩০ বলে ৩৪ ও দিয়ান্ড্রা ডটিন ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ইউপি ওয়ারিয়র্জের শোফিয়ে একলেস্টোন দুটি উইকেট নেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora