গাব্বায় আবার বিদ্রুপের মুখে সিরাজ, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন খেলা হল মাত্র ১৩.২ ওভার
প্রথম দুটি টেস্ট নির্বিঘ্নে হলেও ভারত–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে থাবা বসাল বৃষ্টি। বৃষ্টির জন্য প্রথম দিন ১৩.২ ওভারের বেশ খেলা হল না। কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ২৮। এই স্বল্প সময়ের খেলার মাঝেও বিতর্ক পেছন ছাড়েনি। ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ সিরাজকে পড়তে হল বিদ্রুপের মুখে।
বৃষ্টিতে গাব্বাতে জল থৈ থৈ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪
Share on:
প্রথম দুটি টেস্ট নির্বিঘ্নে হলেও ভারত–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে থাবা বসাল বৃষ্টি। বৃষ্টির জন্য প্রথম দিন ১৩.২ ওভারের বেশ খেলা হল না। কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ২৮। এই স্বল্প সময়ের খেলার মাঝেও বিতর্ক পেছন ছাড়েনি। ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ সিরাজকে পড়তে হল বিদ্রুপের মুখে।
ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। গাব্বা বরাবরই জোরে বোলারদের স্বর্গ বলে পরিচিত। একেই মেঘলা আকাশ। তার ওপর সবুজ বাইশ গজ। টস জিতে পরিবেশের সুবিধা কাজে লাগানোর জন্য অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানোর সুযোগ হাতছাড়া করেননি রোহিত শর্মা। শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে রাখার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তাংর সেই পরিকল্পনা কাজে লাগল। ব্যাঘাত ঘটাল বৃষ্টি।
ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের বিরুদ্ধে সতর্কভাবে শুরু করেছিলেন দুই ওপেনার উসমান খোয়াজা ও নাথান ম্যাকসুইনি। ফলে কোনও বিপর্যয় ঘটেনি। ম্যাচের ষষ্ঠ ওভারেই বৃষ্টি নামে। তখন অস্ট্রেলিয়ার রান ছিল ১৯। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। ১৩.২ ওভার পর আবার বৃষ্টি নামে। ফলে লাঞ্চের বিরতির আগেই খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত ছিল না। তৃতীয় সেশনেও আবার বৃষ্টি। এরপর প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিনের শেষে উসমান খোয়াজা ৪৭ বলে ১৯ রানে এবং নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন।
এদিকে, অস্ট্রেলিয়া সফরে গাব্বাতে আবার বিদ্রুপের মুখে পড়তে হল মহম্মদ সিরাজকে। ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের হাতে রোহিত শর্মা বল বতলে দিতেই গ্যালারির একটা অংশ থেকে আওয়াজ ওঠে।। সিরাজকে বিদ্রুপ করা হয়। বার বার অস্ট্রেলিয়ার সমর্থকরা সিরাজকে টার্গেট করছে। গত বছর অস্ট্রেলিয়া সফরে সিরাজকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠে অস্ট্রেলিয়ার সমর্থকদের বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.