মানধানার সেঞ্চুরিতেও মান বাঁচল না, মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ভারত
সম্মানরক্ষার ম্যাচেও জ্বলে উঠতে পারল না ভারত। অ্যানাবেল সাদারল্যান্ডের সেঞ্চুরি ও অ্যাশলে গার্ডনারের অসাধারন বোলিংয়ের সুবাদে সিরিজের শেষ ম্যাচে ৮৩ রানে জিতে ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। স্মৃতি মানধানার সেঞ্চুরিতেও মান বাঁচল না ভারতের।
স্মৃতি মানধানার সেঞ্চুরিতেও মান বাঁচল না ভারতের। সিরিজের তৃতীয় ম্যাচেও হার।
ঈশানী হালদার
শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪
Share on:
মহিলাদের একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুঁইয়েছিল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ ছিল ভারতের কাছে সম্মানরক্ষার। সম্মানরক্ষার ম্যাচেও জ্বলে উঠতে পারল না ভারত। অ্যানাবেল সাদারল্যান্ডের সেঞ্চুরি ও অ্যাশলে গার্ডনারের অসাধারন বোলিংয়ের সুবাদে সিরিজের শেষ ম্যাচে ৮৩ রানে জিতে ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। স্মৃতি মানধানার সেঞ্চুরিতেও মান বাঁচল না ভারতের।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ফোবে লিচফিল্ড (৩৩ বলে ২৫) ও জর্জিয়া ভোল (৩০ বলে ২৬)। এলিসে পেরি (৪), বেথ মুনি (১০) অবশ্য রান পাননি। তাসত্বেও বড় রানে পৌঁছতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। সৌজন্যে অ্যানাবেল সাদারল্যান্ডের অনবদ্য সেঞ্চুরি। ৯৫ বলে তিনি করেন ১১০ রান। অ্যাশলে গার্ডনার করেন ৫০। তাহলিয়া ম্যাকগ্রাথ ৫৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি ২৬ রানে ৫ উইকেট নেন।
জয়ের জন্য ২৯৯ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই রিচা ঘোষের (৮ বলে ২) উইকেট হারায় ভারত। এরপর হারলিন দেওলের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান স্মৃতি মানধানা। দুজনের জুটিতে ওঠে ১১৮ রান। ৬৪ বলে ৩৬ রান করে আউট হন হারলিন। অধিনায়ক হরমনপ্রীত কাউর করেন ১২, জেমাইমা রডরিগেজ ১৬। স্মৃতি মানধানা আউট হওয়ার পর ধস নামে ভারতের ইনিংসে। ৪৫.১ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ভারত। ১০৯ বলে ১০৫ রান করেন স্মৃতি। ভারতীয় ইনিংসে ধস নামান অ্যাশলে গার্ডনার। ৩০ রানে তুলে নেন ৫ উইকেট। ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.