দক্ষিণ আফ্রিকার দুই জোরে বোলার কাগিসো রাবাদা ও উইয়ান মুলডারের দাপটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। জোরে বোলারদের মধ্যে ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হলেন রাবাদা।
ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হলেন রাবাদা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৪
Share on:
মিরপুরে স্পিনিং ট্র্যাক বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে কাবু করতে চেয়েছিল বাংলাদেশ। সেই উইকেটেই কিনা জোরে বোলারদের দাপট! দক্ষিণ আফ্রিকার দুই জোরে বোলার কাগিসো রাবাদা ও উইয়ান মুলডারের দাপটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। জোরে বোলারদের মধ্যে ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হলেন রাবাদা। রাবাদা ও মুলডারের সঙ্গে জ্বলে উঠলেন স্পিনার কেশব মহারাজও। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৪০/৬।
স্পিনারদের স্বর্গ ভেবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম একাদশে ৩ স্পিনারের সঙ্গে মাত্র ১ জন জোরে বোলার। বাংলাদেশ থিঙ্কট্যাঙ্ককে অবাক করে দিয়ে জ্বলে ওঠেন রাবাদা ও মুলডার। শুরুতেই বিধ্বংসী হয়ে ওঠেন এই দুই প্রোটিয়া জোরে বোলার। দ্বিতীয় ওভারে মুলডারের সুইংয়ের দিশা পাননি শাদমান ইসলাম (০)। নিজের পরের দুই ওভারে মোমিনুল হক (৪) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও (৭) ফেরান মুলডার।
অন্যদিকে মুশফিকুর রহিম (১১) ও লিটন দাসকে (১) তুলে নিয়ে বাংলাদেশকে আইসিইউ–তে পাঠিয়ে দেন রাবাদা। শেষ পর্যন্ত ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিছুটা লড়াই করেন মাহমুদুল হাসান (৩০)। ২৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান রাবাদা। ২২ রানে ৩ উইকেট নেন মুলডার। ৩৪ রানে ৩ উইকেট নেন কেশব মহারাজ।
ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ধাক্কা খায়। অধিনায়ক এইডেন মার্করামকে (৬) তুলে নেন হাসান মাহমুদ। এরপরই স্পিনার তাইজুল ইসলামের দাপট। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামান বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। তাঁর শিকার ট্রিস্টান স্টাবস (২৩), ডেভিড বেডিংহ্যাম (১১), টনি ডি জর্জি (৩০), ম্যাথু ব্রিৎজকে (০) ও রায়ান রিকেলটন (২৭)। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন কাইল ভেরেইনে (১৮) ও উইয়ান মুলডার (১৭)। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.