১০ বছর পর মহিলাদের টি২০ বিশ্বকাপে জয় বাংলাদেশের, উদ্বোধনী ম্যাচে হারাল স্কটল্যান্ডকে, জয় পাকিস্তানেরও
১০ বছরের দীর্ঘ খরা কাটাল বাংলাদেশ। ২০২৪ টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। অন্য ম্যাচে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ রানে জয় পেয়েছে পাকিস্তানও।
মহিলাদের টি২০ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৪, ২০২৪
Share on:
২০১৪ সালে শেষবার মহিলাদের টি২০ বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর মাঝে কেটে গেছে দশ–দশটা বছর। খেলেছে ৪টি বিশ্বকাপ। টানা ১৬ ম্যাচে টি২০ বিশ্বকাপে জয়হীন থাকতে হয়েছিল বেঙ্গল টাইগ্রেসদের। অবশেষে ১০ বছরের দীর্ঘ খরা কাটাল বাংলাদেশ। ২০২৪ টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১৬ রানে। অন্য ম্যাচে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ রানে জয় পেয়েছে পাকিস্তানও।
সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে এবছর মহিলাদের টি২০ বিশ্বকাপ। শারজাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক বাংলাদেশ ও স্কটল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে তোলে মাত্র ১১৯। ওপেনিং জুটিতে সাথি রানি (৩২ বলে ২৯) ও মুর্শিদা খাতুন (১৪ বলে ১২) ২৬ রান তোলেন। ১৪ বলে ১২ রান করে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে সাথি ও সোভানা মোস্তারির জুটিতে ওঠে ৪২। ৩২ বলে ২৯ রান করেন সাথি রানি। সোভানা মোস্তারি ৩৮ বলে করেন ৩৬। শততম ম্যাচ খেলতে নামা অধিনায়ক নিগার সুলতানা করেন ১৮।
ব্যাট করতে নেমে একসময় ভালোই এগোচ্ছিল স্কটল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে থেমে যায়। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ও অ্যালিসা লিস্টার্স দুজনেই করেন ১১। ৫২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন সারা ব্রাইস। রিতু মনি ১৫ রানে ২ উইকেট নেন।
দিনের দ্বিতীয় ম্যাচে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ ওভারে ১১৬ তোলে পাকিস্তান। সর্বোচ্চ রান করেন অধিনায়ক ফতিমা সানা (২০ বলে ৩০)। নিদা দার করেন ২৩। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারি ও চামারি আতাপাত্তু। জবাবে ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ৯ উইকেটে ৮৫। ২২ রানে করেন নীলাক্ষি ডি সিলভা। ভিষ্মি গুনরত্নে করেন ২০। পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল ১৭ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ফতিমা সানা, ওমাইমা সোহেল ও নাশরা সান্ধু।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.