ট্রেন্ডিং

IPL 2025

‌ঘোষিত আইপিএলের সুচি, ২২ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ঘোষিত হল পূর্ণাঙ্গ সুচি। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাউডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হবে ইডেনে।

ঘোষিত হল আইপিলের পূর্ণাঙ্গ সুচি

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Share on:

যাবতীয় প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষিত হল পূর্ণাঙ্গ সুচি। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাউডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হবে ইডেনে। ২৫ মে ফাইনাল। এবার ইডেনে বসে কলকাতার ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পারবেন মহেন্দ্র সিং ধোনির খেলা। ইডেনে ৭ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের ১৮তম সংস্করণে এবছর মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬৫ দিন ধরে চলবে। মোট ১৩টি ভেন্যুতে খেলা হবে। এবছর মোট ১২টি ডাবল–হেডার রয়েছে। ডাবল–হেডারের বিকেল সাড়ে ৩টেয় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। মুল্লানপুর (‌নতুন চণ্ডীগড়)‌ পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড। মুল্লানপুরের পাশাপাশি ধরমশালাতেও ৩টি হোম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস দিল্লির পাশাপাশি বিশাখাপত্তনমেও হোম ম্যাচ খেলবে। এই ভেন্যুতে দিল্লির দুটি হোম ম্যাচ রয়েছে। বিশাখাপত্তনমে ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটি। এখানে ২টি ম্যাচ খেলবে রাজস্থান। বাকি হোম ম্যাচ খেলবে জয়পুরে। ধরমশালা এবারের আইপিএলে ৩টি ম্যাচ পেয়েছে। অন্যদিকে, গুয়াহাটি ও বিশাখাপত্তনমে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইপিএলে প্রথম ডাবল–হেডার ২৩ মার্চ। বিকেল ৩.‌৩০ টেয় ঘরের মাঠে আইপিএল অভিযান শুরু করবে গত বছরের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। একই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধে ৭.‌৩০ টায় ঘরের মাঠে খেলবে চেন্নাই। ২৮ মার্চ ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিং।

গতবছর ইডেনে মহেন্দ্র সিং ধোনির খেলা দেখা থেকে বঞ্চিত হতে হয়েছিল কলকাতার দর্শকদের। এবার অবশ্য আফশোস মিটবে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এবার ইডেনে খেলতে হবে চেন্নাইকে। ৭ মে সন্ধে সাড়ে ৭টায় সেই ম্যাচ। তার আগে ১১ এপ্রিল ঘরের মাঠে নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। তবে রোহিত শর্মার খেলা দেখা থেকে বঞ্চিত হতে হবে। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একবারই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ৩১ মার্চ সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। এবছর লিগ পর্বের খেলা চলবে ১৮ মে পর্যন্ত। প্রথম কোয়ালিফায়ার ২০ মে। এলিমিনেটর ২১ মে। দুটি ম্যাচই হবে হায়দরাবাদে। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে।


আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

২২ মার্চ:‌ নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কলকাতা, সন্ধে ৭.৩০ মিনিট)

২৬ মার্চ:‌ রাজস্থান রয়্যালস বনাম নাইট রাইডার্স (গুয়াহাটি, সন্ধে ৭.৩০ মিনিট)‌

৩১ মার্চ:‌ মুম্বই ইন্ডিয়ান্স বনাম নাইট রাইডার্স (মুম্বই, সন্ধে ৭.৩০ মিনিট)

৩ এপ্রিল:‌ নাইট রাইডার্স বনাম সাইরাইজার্স হায়দরাবাদ(কলকাতা, সন্ধে ৭.৩০ মিনিট)


৬ এপ্রিল:‌ নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, বিকেল ৩.‌৩০)

১১ এপ্রিল:‌ চেন্নাই সুপার কিংস বনাম নাইট রাইডার্স (চেন্নাই, সন্ধে ৭.৩০ মিনিট)

১৫ এপ্রিল:‌ পাঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্স (‌নতুন চণ্ডীগড়, সন্ধে ৭.৩০ মিনিট)

২১ এপ্রিল:‌ নাইট রাইডার্স বনাম গুজরাট জায়ান্টস (কলকাতা, সন্ধে ৭.৩০ মিনিট)

২৬ এপ্রিল:‌ নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, সন্ধে ৭.৩০ মিনিট)

২৯ এপ্রিল:‌ দিল্লি ক্যাপিটালস বনাম নাইট রাইডার্স (দিল্লি, সন্ধে ৭.৩০ মিনিট)

৪ মে:‌ নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, বিকেল ৩.৩০ মিনিট)

৭ মে:‌ নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (‌কলকাতা, সন্ধে ৭.৩০ মিনিট)

১০ মে:‌ সাইরাইজার্স হায়দরাবাদ বনাম নাইট রাইডার্স (হায়দরাবাদ, সন্ধে ৭.৩০ মিনিট)

১৭ মে:‌ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম নাইট রাইডার্স (বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০ মিনিট)

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora