ট্রেন্ডিং

U19 Cooch Behar Trophy

অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে অভিষেকেই সেঞ্চুরি অঙ্কিত–আশুতোষের, মুম্বইয়ের বিরুদ্ধে ভাল জায়গায় বাংলা

অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন আশুতোষ কুমার ও অঙ্কিত চ্যাটার্জি। এই দুই ব্যাটারের দাপটেই অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিনেই ভাল জায়গায় বাংলা।

কোচ সৌরাশিস লাহিড়ীর সঙ্গে অভিষেকেই সেঞ্চুরিকারী অঙ্কিত ও আশুতোষ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৬, ২০২৪
Share on:

একসঙ্গে ৮ জন ক্রিকেটারের অভিষেক!‌ হ্যাঁ, অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে এমন কান্ডই ঘটেছে। বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে বাংলার হয়ে অভিষেক হল ৮ জন ক্রিকেটারের। এরা হলেন অঙ্কিত চ্যাটার্জি, অক্ষজ গিরি, বিশাল ভাটি, রাজু আর, দেবাংশু পাখিরা, রোহিত, আশুতোষ কুমার এবং অভিপ্রায় বিশ্বাস।‌ এদের মধ্যে আবার অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন আশুতোষ কুমার ও অঙ্কিত চ্যাটার্জি। এই দুই ব্যাটারের দাপটেই অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিনেই ভাল জায়গায় বাংলা। 

ইডেনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। দলের ২৫ রানের মাথা আউট হন অক্ষজ গিরি (‌১১)‌। এরপর অঙ্কিত চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আশুতোষ কুমার। দুজনের জুটিতে ওঠে ১৫২ রান। আশুতোষের তুলনায় অঙ্কিত অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন। ১১৫ বলে ১০৮ রান করে আউট হন অঙ্কিত। বিশাল ভাটি (‌১৫)‌, অগ্নিশ্বর দাস (‌৫)‌ রান পাননি। অধিনায়ক চন্দ্রহাস দাশ ২৪ রান করে আউট হন। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলা তুলেছে ২৯২/৫। ২৪৪ বলে ১১৩ রান করে ক্রিজে রয়েছেন আশুতোষ কুমার। সঙ্গে রয়েছেন অভিপ্রায় বিশ্বাস (অপরাজিত ১১)। মুম্বইয়ের হয়ে হৃষিকেশ গোর এবং হর্ষ ডি মোর দুটি করে উইকেট নেন। 


আরও পড়ুনঃ ‘‌এল ক্লাসিকো’‌র পর এবার চ্যাম্পিয়ন্স লিগ, ঘরের মাঠে আবার বিধ্বস্ত রিয়েল মাদ্রিদ


অঙ্কিত ও আশুতোষের ব্যাটিংয়ে দারুণ খুশি বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী। তিনি বলেন, ‘‌আশুতোষ এবং অঙ্কিত দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছে। ভাল দলের বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। ওদের পারফরমেন্সে আমি খুশি। শুরুর দিনটা ভাল হল। আমাদের এই খেলাটাই চালিয়ে যেতে হবে।’‌ 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora