দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি। ফিরে এসে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে মেঘালয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি। অর্থাৎ পরপর তিনটি টি২০ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। সোমবার বাংলার বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি। তবুও দলকে জেতাতে পারলেন না। হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে দ্বিতীয় জয় তুলে নিল বাংলা।
ম্যাচের সেরা করণ লালের সঙ্গে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অন্যান্যরা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪
Share on:
একের পর এক নজির গড়েই চলেছেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি। ফিরে এসে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে মেঘালয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি। অর্থাৎ পরপর তিনটি টি২০ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। সোমবার বাংলার বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি। তবুও দলকে জেতাতে পারলেন না। হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে দ্বিতীয় জয় তুলে নিল বাংলা।
টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। আগের ম্যাচে নজর কাড়তে না পারা মহম্মদ সামি এদিন প্রথম ওভারেই জ্বলে ওঠেন। পঞ্চম বলেই তুলে নেন তন্ময় আগরওয়ালকে (৬)। এক ওভার পরেই ফেরান রাহুল সিংকে (১০)। ১৯ রানে ২ উইকেট হারানোর পর রাহুল বুড্ডিকে নিয়ে রুখে দাঁড়ান তিলক ভার্মা। ৭১ রানের মাথায় আউট হন রাহুল (২৩ বলে ৩০)। এরপরই ধস নামে হায়দরাবাদ ইনিংসে।
১২ ওভারে ১০২/৫ রান ছিল হায়দরাবাদের। কিন্তু একের পর এক উইকেট পড়ায় খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি তিলক ভার্মা। ১৭.৫ ওভারের মাথায় তিনি যখন আউট হন হায়দরাবাদের রান ছিল ১৩৪/৯। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। ৪৪ বলে ৫৭ রান করেন তিলক। ৩.৩ ওভার বোলিং করে ২১ রানে ৩ উইকেট নেন মহম্মদ সামি। করণ লাল ও শাহবাজ আমেদ নেন ২টি করে উইকেট।
এদিন অবশ্য পাঞ্জাব ম্যাচের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি বাংলাকে। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। ওপেনিং জুটিতে ৮৪ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। দশম ওভারের পঞ্চম বলে আউট হন করণ লাল (২৯ বলে ৪৬)। ১৩ তম ওভারের শেষ বলে আউট হন অভিষেক পোড়েল (৩৯ বলে ৪১)। এরপর বাংলাকে জয় এনে দেন সুদীপ ঘরামি (২১ বলে অপরাজিত ২৩) ও শাহবাজ আমেদ (১৮ বলে অপরাজিত ২০)। ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.