শাহবাজ আমাদের দুরন্ত সেঞ্চুরি, মহম্মদ সামির হাত ধরে আসামের বিরুদ্ধে ৭ পয়েন্টের স্বপ্ন বাংলার
রনজি ট্রফিতে আগের ম্যাচেই রেলওয়েজের বিরুদ্ধে বোনাসসহ ৭ পয়েন্ট তুলে নিয়েছিল বাংলা। আসামের বিরুদ্ধেও কি বোনাস পয়েন্টসহ জয় তুলে নিতে পারবেন অভিমন্যু ঈশ্বরণরা। ভিত কিন্তু গড়ে দিয়েছেন ব্যাটাররা। এখন বোলারদের পালা। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনিংস পরাজয় এড়াতে আসামের এখনও প্রয়োজন ১৪৪ রান। হাতে ৭ উইকেট।
বাংলাকে ৭ পয়েন্টের স্বপ্ন দেখাচ্ছেন মহম্মদ সামি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২৫
Share on:
রনজি ট্রফিতে আগের ম্যাচেই রেলওয়েজের বিরুদ্ধে বোনাসসহ ৭ পয়েন্ট তুলে নিয়েছিল বাংলা। আসামের বিরুদ্ধেও কি বোনাস পয়েন্টসহ জয় তুলে নিতে পারবেন অভিমন্যু ঈশ্বরণরা। ভিত কিন্তু গড়ে দিয়েছেন ব্যাটাররা। এখন বোলারদের পালা। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনিংস পরাজয় এড়াতে আসামের এখনও প্রয়োজন ১৪৪ রান। হাতে ৭ উইকেট।
কল্যানী স্টেডিয়ামে টস জিতে আসামকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। মহম্মদ সামি, সূরজ সিন্ধু জয়ওয়াল, মহম্মদ কাইফদের দাপটে ২০০ রানে গুটিয়ে গিয়েছিল আসাম। আসামের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন স্বরূপম পুরকায়স্থ (৬২)। বাংলার হয়ে মহম্মদ সামি ও সূরজ সিন্ধু জয়সওয়াল ৩টি করে উইকেট নেন। জবাবে দ্বিতীয় দিনেক শেষে বাংলা ৪ উইকেট হারিয়ে তোলে ২৬৭ রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬৬ রান করে আউট হন। শাকির হাবিব গান্ধী করেন ৫৮। শাহবাজ আমেদ ৬১ ও সুমন্ত গুপ্ত ২৫ রানে ক্রিজে ছিলেন।
তৃতীয় দিন শাহবাজ ও সুমন্ত বাংলাকে এগিয়ে নিয়ে যান। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই আউট হন শাহবাজ (১০১)। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সুমন্ত গুপ্ত। ৯৭ রান করে ঋতুরাজ বিশ্বাসের বলে হিট উইকেট হন। শেষপর্যন্ত ৪৪২ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। রাহুল প্রসাদ করেন ২৮। আসামের হয়ে মুক্তার হুসেন, আব্দুল আজিজ কুরেশি, আকাশ সেনগুপ্ত ও ঋতুরাজ বিশ্বাস ২টি করে উইকেট নেন।
২৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে নেমে মহম্মদ সামি ও সূরজ সিন্ধুর দাপটে শুরুতেই বিপর্যয়ে পড়ে আসাম। ৬ ওভারের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় বলেই ঋষভ দাসকে (০) ফেরান সামি। তৃতীয় ওভারে তুলে নেন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা স্বরূপম পুরকায়স্থকে (৪)। এরপর প্রদ্যুন সাইকিয়াকে (০) ফেরান সূরজ। ৮ রানে ৩ উইকেট হারানোর পর রুখে দাঁড়ান ডেনিশ দাস ও সুমিত গাদিগাঁওকার। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে আসাম। ডেনিশ দাস ৬৩ ও সুমিত গাদিগাঁওকার ৩০ রানে ক্রিজে রয়েছেন। এখনও ১৪৪ রানে পিছিয়ে রয়েছে আসাম।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.