বোলারদের দাপটে রনজির চতুর্থ ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে ৭ পয়েন্টের স্বপ্ন দেখছে বাংলা
ঘরের মাঠে পরপর দুটি ম্যাচে সহজ জয়। বাইরে বেরিয়েই হোঁচট। দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়া তো দুরের কথা, ৩ পয়েন্টও জোটেনি। ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। রেলওয়েজের বিরুদ্ধে আক্ষেপ মিটবে। বড় কোনও অঘটন না ঘটলে ইনিংসে জিততে চলেছে বাংলা। দিনের শেষে ৫ উইকেটে ৯০ রান তুলেছে রেল। ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৬২ রান দরকার। বোনাসসহ ৭ পয়েন্ট পেতে বাংলার প্রয়োজন ৫ উইকেট।
বোলাররাই স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫
Share on:
ঘরের মাঠে পরপর দুটি ম্যাচে সহজ জয়। বাইরে বেরিয়েই হোঁচট। দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়া তো দুরের কথা, ৩ পয়েন্টও জোটেনি। ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। রেলওয়েজের বিরুদ্ধে আক্ষেপ মিটবে। বড় কোনও অঘটন না ঘটলে ইনিংসে জিততে চলেছে বাংলা।
সুরাটে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭৪ রান তুলেছিল বাংলা। সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ মজুমদার (১৩৫) ও সুমন্ত গুপ্ত (১২০)। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে রেলওয়েজ তোলে ৫ উইকেট হারিয়ে ৯৭। ভার্গব মেরাই ৩৭ ও উপেন্দ্র যাদব ২০ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর জুটি ভাঙেন মহম্মদ কাইফ। ফেরান উপেন্দ্র যাদবকে (৭০)। ওই ওভারেই কর্ণ শর্মাকে (০) তুলে নেন কাইফ। পরের ওভারে রেলকে বড় ধাক্কা দেন রাহুল প্রসাদ। সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা ভার্গব মেরাইকে (৯১) তুলে নেন। ভার্গব ফিরতেই দেওয়াল লিখনটা পরিস্কার হয়ে যায় রেলের। শেষ পর্যন্ত ২২২ রানে গুটিয়ে যায়। ৩৫ রানে ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। মহম্মদ কাইফ ও রাহুল প্রসাদ ২টি করে উইকেট নেন।
রেলকে ফলোঅন করায় বাংলা। ২৫২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও একই পরিণতি। আবার ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় ওভারেই ধাক্কা। জুবের আলি খানকে (০) তুলে নেন শাহবাজ আমেদ। ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন প্রথম সিং (৯)। বল করতে এসে তাঁকে ফেরান মহম্মদ কাইফ। এরপর মহম্মদ সইফ (৩) ও বিবেক সিংকে (২৯) তুলে নেন রাহুল প্রসাদ। সুরজ আহুজাকে (১২) ফেরান শাহবাজ। ৬৬ রানে ৫ উইকেট হারায় রেল। আবার বিপর্যয় সামাল দেন উপেন্দ্র যাদব (অপরাজিত ১২) ও ভার্গব মেরাই (অপরাজিত ২০)। দিনের শেষে ৫ উইকেটে ৯০ রান তুলেছে রেল। ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৬২ রান দরকার। বোনাসসহ ৭ পয়েন্ট পেতে বাংলার প্রয়োজন ৫ উইকেট।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.