ট্রেন্ডিং

Ranji Trophy: Bengal vs Andra Pradesh

অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে রনজি সেমিফাইনালে বাংলা, সামনে জম্মু ও কাশ্মীর

সাদা বলের ক্রিকেটে ব্যর্থতা। লাল বলের ক্রিকেটে বাংলা কিন্তু অপ্রতিরোধ্য। রনজিতে গ্রুপ পর্বে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল বাংলা। নক আউটেও সেই ছন্দ অব্যাহত। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে এল বাংলা। সেমিফাইনালে বাংলার সামনে জম্মু ও কাশ্মীর।

সেমিফাইনালে ওঠের পর বাংলার ক্রিকেটারদের উচ্ছ্বাস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬
Share on:

সাদা বলের ক্রিকেটে ব্যর্থতা। লাল বলের ক্রিকেটে বাংলা কিন্তু অপ্রতিরোধ্য। রনজিতে গ্রুপ পর্বে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল বাংলা। নক আউটেও সেই ছন্দ অব্যাহত। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে এল বাংলা। সেমিফাইনালে বাংলার সামনে জম্মু ও কাশ্মীর।

কল্যানীতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টস জিতে অন্ধ্রপ্রদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ২৯৫ রানে গুটিয়ে যায় অন্ধ্রপ্রদেশের প্রথম ইনিংস। বাংলার হয়ে মুকেশ কুমার ৬৬ রানে ৫টি ও আকাশদীপ ৭৯ রানে ৪টি উইকেট নেন। জবাবে বাংলা ৬২৯ রানের বিশাল স্কোর খাড়া করে। বাংলার হয়ে সুদীপ ঘরামি ২৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৫ রানের জন্য সেঞ্চরি হাতছাড়া করেন শাকির হাবিব গান্ধী (‌৯৫)‌। সুমন্ত গুপ্ত করেন ৮১।


৩৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে অন্ধ্রপ্রদেশ ২৪ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৬৪। অন্ধ্রপ্রদেশের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। কতটা লড়াই করতে পারে, সেটাই ছিল দেখার। পঞ্চম দিন প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত করে ফেলে। শেষপর্যন্ত ২৪৪ রানে গুটিয়ে যায় অন্ধ্রের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ রান করেন নীতীশ কুমার রেড্ডি (‌৯০)‌। ত্রিপুরাণা বিজয় করেন ৪৬, অধিনায়ক রিকি ভুই ৩০ ও কালিদিন্ডি রাজু ২৫ রান করেন। 

বাংলার হয়ে শাহবাজ আমেদ ৭২ রানে ৪ উইকেট নেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি এবং আকাশদীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার একটা করে উইকেট দখল করেন। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সুদীপ ঘরামি। ১৫ ফেব্রুয়ারি থেকে কল্যাণীতেই সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে বাংলা। এবারের রনজি ট্রফিতে বাংলা কোনও ম্যাচ হারেনি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora