ট্রেন্ডিং

U19 World Cup qualifier

একম্যাচে ৭ ব্যাটার ‘‌গোল্ডেন ডাক’‌!‌ মাত্র ৫ বলেই জয়!‌ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজির কানাডার

ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র ৫ বলেই ম্যাচ জিতে নিয়েছে কানাডা। তবে অল্পের জন্য সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডের হাত থেকে বেঁচে গেছে আর্জেন্টিনা।

৫ বলেই ম্যাচ শেষ কানাডার ব্যাটারদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৫
Share on:

ফুটবলে দৈত্য হলেও ক্রিকেটে যে আর্জেন্টিনা এখনও শিশু প্রমাণ হয়ে গেল। ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মাত্র ৫ বলেই ম্যাচ জিতে নিয়েছে কানাডা। তবে অল্পের জন্য সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডের হাত থেকে বেঁচে গেছে আর্জেন্টিনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। ১৯.‌৪ ওভারে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। কোনও ব্যাটারই দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৭ জন্য ব্যাটার ‘‌গোল্ডেন ডাক’‌ করে ফেরেন। আর্জেন্টিনার সর্বোচ্চ রান আসে ‘‌মিঃ অতিরিক্ত’‌র কাছ থেকে। ৭ রান অতিরিক্ত। কানাডার হয়ে দুরন্ত বোলিং করে ৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে ৬ উইকেট নেন জগমানদীপ পাল।

ব্যাট করতে নেমে আর্জেন্টিনার মাঞ্জা বারের ওভারে কানাডার অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুটি করে চার ও ছক্কা হাঁকান। তাতেই ম্যাচ শেষ। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ১ রান করে অপরাজিত থাকেন। ১১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কানাডা। যদিও এটা সবচেয়ে কম রানের রেকর্ড নয়। সর্বনিম্ন রানের রেকর্ড রয়েছে স্কটল্যান্ডের। ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। 


এই জয়ের ফলে কানাডা একটা জয় ও একটা পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। দুটি ম্যাচ জিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। বারমুডা এবং আর্জেন্টিনা  রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora