ট্রেন্ডিং

Women Premiere League 2025

‌মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস

মহিলাদের প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় পেয়েছিলেন মেগ ল্যানিংরা। শুক্রবার একপেশে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল ৯ উইকেটে।

মুম্বইকে হারানোর পর মেগ ল্যানিংদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০১, ২০২৫
Share on:

পরপর দুটি ম্যাচে জয়। আর তাতেই মহিলাদের প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় পেয়েছিলেন মেগ ল্যানিংরা। শুক্রবার একপেশে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল ৯ উইকেটে। দুরন্ত ব্যাটিং দিল্লি অধিনায়ক মেগ ল্যানিংয়ের। বল হাতে সাফল্য পেলেন মিন্নু মনি।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। ভাল শুরু করেছিলেন যস্তিকা ভাটিয়া (‌১০ বলে ১১)‌ ও হেইলি ম্যাথুজ (‌২৫ বলে ২২)‌। কিন্তু পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে ১২৩ রানে আটকে যায়। অধিনায়ক হরমনপ্রীত কাউর ১৬ বলে ২২ রান করেন। ন্যাট সিভার–ব্রান্ট করেন ২২ বলে ১৮। অ্যামেলিয়া কের করে ১৭। আমনজ্যোৎ কাউর ১৭ রানে অপরাজিত থাকেন। সজীবন সাজনা (‌৫)‌, জি কমলিনী (‌১)‌, সংস্কৃতি গুপ্তা (‌৩)‌, জিন্টিমনি কলিতাদের (‌০) ব্যর্থতায় বড় রান করতে পারেনি মুম্বই। মিন্নু মনি ১৭ রানে ৩ উইকেট নেন। ২৫ রানে ৩ উইকেট নেন জেস জোনাসেন। ১টি করে উইকেট পান শিখা পাণ্ডে ও অ্যানাবেল সাদারল্যান্ড। 


আরও পড়ুনঃ টানা ৫ ম্যাচ হারার পর ড্র, ওড়িশা এফসি–কে আটকে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মহমেডান


জবাবে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে (‌১২৪)‌ পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই ঝড় তুলেছিলেন অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। ৪টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে আউট হন শেফালি ভার্মা। শেফালিকে ফেরান আমনজ্যোৎ কাউর। এরপর দিল্লিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ল্যানিং ও জেমিমা রডরিগেজ। ৯টি চারের সাহায্যে ৪৯ বলে ৬০ রানে অপরাজিত থাকেন ল্যানিং। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জেমিমা রডরিগেজ। এই জয়ের পলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের ৫ ম্যাচে ৬ পয়েন্ট। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora