ট্রেন্ডিং

Sourav Ganguly

দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট থেকে অপসারিত সৌরভ, জিএসডব্লিউ–র নতুন দায়িত্বে

কদিন ধরেই শোনা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলিকে। সৌরভের জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হবেন প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাও। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সৌরভকে সরিয়ে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হলেন বেনুগোপাল রাও।

জিএসডব্লুরক্রিকেট ডিরেক্টর পদে সৌরভ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৪
Share on:

কদিন ধরেই শোনা যাচ্ছিল দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলিকে।  সৌরভের জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হবেন প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাও। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সৌরভকে সরিয়ে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হলেন বেনুগোপাল রাও। আর জিএসডব্লু সৌরভকে জিএসডব্লু স্পোর্টসের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে।

দুই সংস্থার হাতে রয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিকানা। একটা হল জেএসডব্লু গ্রুপ, অন্যটা জিএমআর গ্রুপ। দুই সংস্থার মধ্যে চুক্তি অনুসারে ঠিক হয়েছে, ২ বছর করে এক–একটা সংস্থার হাতে ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে। ফলে ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে দল ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবে জিএমআর। 

জিএমআর গ্রুপের কর্ণধার কিরণ কুমার গ্রান্ধি। আইএল টি২০ ও মেজর লিগ ক্রিকেটে যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও সিটল অরকাস দলের মালিক। সিটল অরকাস দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন বেণুগোপাল রাও। তাঁর সঙ্গে কিরণ কুমারের সম্পর্ক ভাল। যেহেতু আগামী ২ বছরের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের দায়িত্ব জিএমআর গ্রুপের হাতে, ফলে সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। তাই আগামী ২ বছর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব বেনুগোপাল রাওয়ের হাতে তুলে দিয়েছে জিএমআর গ্রুপ। 

জেএসডব্লু গ্রুপের কর্ণধার পার্থ জিন্দাল এক বিবৃতিতে বলেছেন, ‘জেএসডব্লু স্পোর্টসে দাদা সবসময় একটা বিশেষ স্থান পেয়েছে। আমাদের কাছে তিনি প্রথমে পরিবার এবং তারপর ক্রিকেটের আইকন। আমি আগেও বলেছি, সৌরভ ক্রিকেটের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের একজন। দাদা আবার পরিচালকের ভূমিকায় জেএসডব্লু স্পোর্টসের সব ধরণের ক্রিকেটের নেতৃত্ব দেবেন। ‌আগামী ২ বছর জিএসডব্লু–র ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আইপিএলে ও মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব সামলাবেন।’‌ ‌


আরও পড়ুনঃ ৫ জন ব্যাটার শূন্য!‌ মাত্র ৪৬ রানে ইনিংস শেষ!‌ ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের


আরও পড়ুনঃ জবাব দিতে ব্যর্থ বোলাররা, বিপর্যস্ত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই চালকের আসনে নিউজিল্যন্ড


আরও পড়ুনঃ বাংলাদেশে তুমুল বিক্ষোভ, দেশে ফিরতে নিষেধ, ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট হয়তো খেলা হবে না সাকিবের


২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছিলেন সৌরভ। কোচ রিকি পন্টিংয়ের সাথে কাজ করেছিলেন এবং পরে দিল্লি ক্যাপিটালসের সাথে ক্রিকেট পরিচালক হিসাবে কাজ চালিয়ে যান। সৌরভ বলেন, ‘‌আমাকে আবার দায়িত্ব দেওয়ায় জিএসডব্লু ও  জিন্দাল পরিবারকে ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে অভিনন্দন জানাই। জেএসডব্লু স্পোর্টস বোর্ড দূরদর্শী কাজ করছে।’‌ 

 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora