ট্রেন্ডিং

Women Premiere League 2025

‌মহিলাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সুপার ওভার, নাটকীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারাল ইউপি

মহিলাদের প্রিমিয়ার লিগে ইতিহাস। এই প্রথম কোনও ম্যাচ গড়াল সুপার ওভারে। নাটকীয় ম্যাচে সুপার ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ রানে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ জমিয়ে দিল ইউপি ওয়ারিয়রজ। আকেজে এল না বেঙ্গালুরুর এলিসে পেরির দুরন্ত ৯০ রান।

সোফিয়ে একলেস্টোনের দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স সুপার ওভারে জেতাল ইউপি–কে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫
Share on:

মহিলাদের প্রিমিয়ার লিগে ইতিহাস। এই প্রথম কোনও ম্যাচ গড়াল সুপার ওভারে। নাটকীয় ম্যাচে সুপার ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ রানে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ জমিয়ে দিল ইউপি ওয়ারিয়রজ। আকেজে এল না বেঙ্গালুরুর এলিসে পেরির দুরন্ত ৯০ রান।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় ইউপি ওয়ারিয়রজ। শুরুটা ভাল হয়নি বেঙ্গালুরুর। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৯ বলে ৬ রান করে আউট হন। এরপর বেঙ্গালুরুর ব্যাটিংয়ে হাল ধরেন ড্যানি ওয়াট–হজ ও এলিসে পেরি। এই জুটিই দলকে টেনে নিয়ে যান। জুটিতে ওঠে ৯৪ রান। ৪১ বলে ৫৭ রান করে আউট হন ড্যানি ওয়াট–হজ। মারেন ৪টি চার ও ৩টি ছক্কা।

আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দুরন্ত ব্যাটিং করেছিলেন এলিসে পেরি। ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধেও সেই বিধ্বংসী ফর্ম অব্যাহত। ৫৬ বলে ৯০ রান করে দলকে বড় রানের দিকে এগিয়ে দেন। মারেন ৯টি চার এবং ৩টি ছক্কা মারেন পেরি। ড্যানি ওয়াট–হজ ও এলিসে পেরি ছাড়া বেঙ্গালুরুর আর কোনও ব্যাটার রান পাননি। রিচা ঘোষ করেন ৮, কণিকা আহুজা ৫, জর্জিয়া ওয়ারহ্যাম ৭। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে বেঙ্গালুরু। ইউপি ওয়ারিয়রজের হয়ে দীপ্তি শর্মা, চিনেলে হেনরি ও তাহলিয়া ম্যাকগ্রাথ ১টি করে উইকেট নেন।


জয়ের জন্য ১৮১ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ইউপি ওয়ারিয়রজ। ওপেনিং জুটিতে ২.‌৪ ওভারে ওঠে ৩০। ১২ বলে ২৪ রান করে আউট হন কিরণ নভগিরে। ১০ বলে ১৪ রান করে আউট হন অন্য ওপেনার বৃন্দা দীনেশ। তাহলিয়া ম্যাকগ্রাথ (‌০)‌ ব্যর্থ। ১৩ বলে ২৫ রান করে আউট হন দীপ্তি শর্মা। শ্বেতা সেরাওয়াত ২৫ বলে করেন ৩১। গ্রেস হ্যারিস (‌৮)‌ এবং উমা ছেত্রীদের (‌১৪) ব্যর্থতা চাপে ফেলে দেয় ইউপি ওয়ারিয়র্জকে। ১৬.‌২ ওভারে ১৩৪ রানে ৮ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইউপি। ১৯ ওভার শেষে ইউপি–র রান ছিল ৯ উইকেটে ১৬৩। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। ম্যাচ জমিয়ে দেন সোফিয়ে একলেস্টোন। দুটি ছক্কা এবং একটি চার মেরে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। পঞ্চম বলে ১ রান নিয়ে স্কোর সমান করেন। কিন্তু শেষ বলে রান আউট হন শোফিয়ে। ম্যাচ টাই হয়। ১৯ বলে ৩৩ রান করেন সোফিয়ে। সাইমা ঠাকোর ৮ বলে ১৪ রান করেন। বেঙ্গালুরুর স্নেহ রানা ২৭ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন রেণুকা সিং ও কিম গার্থ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়রজ। ব্যাট করতে নামেন সোফিয়ে ও হেনরি। হেনরি ৪ রান করে আউট হলেন। ১ ওভারে ৮ রান তোলে ইউপি ওয়ারিয়রজ। জবাবে বেঙ্গালুরুর হয়ে ব্যাট করতে নামেন রিচা ঘোষ ও স্মৃতি মান্ধানা। সোফিয়ে একলেস্টোনের ওভারে ৪ রানে বেশি তুলতে পারেনি বেঙ্গালুরু। ৪ রানে জয় করল ইউপি ওয়ারিয়রজ। পর পর দুই ম্যাচে হারলেও ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরেই থাকল বেঙ্গালুরু। তিন নম্বরে ইউপি ওয়ারিয়রজ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora