ট্রেন্ডিং

IPL 2026: SRH vs DC

অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৬৮ বলে অপরাজিত ১৩৫, সানরাইজার্স হায়দরাবাদের কাছে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস

‌টি২০ বিশ্বকাপে তেমন ছন্দে ছিলেন না। আইপিএলের প্রথম দুটি ম্যাচেও রান পাননি। তারপর ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন অভিষেক শর্মা। আর তাতেই খড়কুটোর মতো উড়ে যাচ্ছেন বিপক্ষের বোলাররা। এই মঙ্গলবার যেমন তাঁর তাণ্ডবে ধরাশায়ী লখনউ সুপার জায়ান্টস। অভিষেকের সেঞ্চুরির ওপর ভর করে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারাল সানরাউজার্স। ৬৮ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষেক।

আবার ব্যাটে ঝড় তুললেন অভিষেক শর্মা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬
Share on:

‌টি২০ বিশ্বকাপে তেমন ছন্দে ছিলেন না। আইপিএলের প্রথম দুটি ম্যাচেও রান পাননি। তারপর ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন অভিষেক শর্মা। আর তাতেই খড়কুটোর মতো উড়ে যাচ্ছেন বিপক্ষের বোলাররা। এই মঙ্গলবার যেমন তাঁর তাণ্ডবে ধরাশায়ী লখনউ সুপার জায়ান্টস। অভিষেকের সেঞ্চুরির ওপর ভর করে দিল্লি ক্যাপিটালসকে  ৪৭ রানে হারাল সানরাউজার্স। ৬৮ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষেক।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ভালোই শুরু করেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে ৮.‌৪ ওভারে তুলে ফেলেন ৯৭। দিল্লির প্রথম সাফল্য আসে অধিনায়ক অক্ষর প্যাটেলের হাত ধরে। তিনি তুলে নেন ট্রাভিস হেডকে। ২৬ বলে ৩৭ রান করে আউট হন হেড। ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। আইপিএলে এটা তাঁর সবচেয়ে মন্থরতম হাফ সেঞ্চুরি। 


হেড আউট হওয়ার পর অভিষেকের সঙ্গে জুটি বেঁধে হায়দরাবাদকে এগিয়ে নিয়ে যান ঈশান কিষাণ। দুজনের জুটিতে ওঠে ৭৯ রান। এর মধ্যে ঈশানের অবদান মাত্র ২৫। ১৩ বলে ২৫ রান করে আউট হন ঈশান। অভিষেক অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ দিকে ঝড় তোলেন হেনরিখ ক্লাসেনও। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রানের বিশাল স্কোর খাড়া করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৬৮ বলে ১৩৫ রান করেন অভিষেক শর্মা। মারেন ১০টি করে চার ও ছয়। ১৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন।

জয়ের জন্য ২৪৩ রান তাড়া করতে নেমে পাথুম নিসঙ্ক (‌৬ বলে ৮)‌ শুরুতে আউট হয়ে গেলেও লোকেশ রাহুল (‌২৩ বলে ৩৭)‌ ও নীতীশ রানা (‌৩০ বলে ৫৭)‌ চেষ্টা করেছিলেন। কিন্তু দলকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। নীতীশ রানা ও ডেভিড মিলারকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে দিল্লিকে লড়াই থেকে ছিটকে দেন ইশান মালিঙ্গা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৫/‌৯ রান তুলতে সমর্থ হয় দিল্লি। সমীর রিজভি ২৮ বলে করেন ৪১। ৩২ রানে ৪ উইকেট নেন ঈশান মালিঙ্গা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora