সুদীপ ঘরামির অপরাজিত শতরান, রনজি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা
রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সুদীপ ঘরামি। সেমিফাইনালেও ধারাবাহিকতা ধরে রাখলেন। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে কল্যাণীতে রনজি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটে ২৪৯। জম্মু ও কাশ্মীরের ত্রাস জোরে বোলার আকিব খানকে দারুণভাবেই সামলালেন বাংলার এই ব্যাটার।
সেঞ্চুরির পর সুদীপ ঘরামি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share on:
রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন সুদীপ ঘরামি। সেমিফাইনালেও ধারাবাহিকতা ধরে রাখলেন। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে কল্যাণীতে রনজি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় রানের পথে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ ৫ উইকেটে ২৪৯। জম্মু ও কাশ্মীরের ত্রাস জোরে বোলার আকিব খানকে দারুণভাবেই সামলালেন বাংলার এই ব্যাটার।
কল্যানীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় জম্মু ও কাশ্মীর। শুরুতেই ধাক্কা খায় বাংলা। ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ওপেনার সুদীপ চ্যাটার্জি কোনও রান না করেই সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। মধ্যাহ্নভোজের বিরতির পর অভিমন্যু ৯৬ বলে ৪৯ রান করে আকিব নবির বলে বোল্ড হন। চার নম্বরে নামা সুরজ সিন্ধু জয়সওয়ালকেও (০) তুলে নেন আকিব নবি। দিনের শুরুতে তিনি জ্বলে উঠতে না পারলেও মধ্যাহ্নভোজের বিরতির পর দাপট দেখান। অনুষ্টুপ মজুমদার (১৪) দলকে ভরসা দিতে পারেননি। এরপর পঞ্চম উইকেটের জুটিতে সুদীপ ঘরামি ও শাহবাজ আমেদ ৯৪ রান যোগ করেন। দিনের শেষ ওভারের পঞ্চম বলে এলবিডব্লু শাহবাজ আহমেদ। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৯১ বলে তিনি করেন ৪২। দিনের শেষে বাংলার স্কোর ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান। সুদীপ ঘরামি ১৩৬ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ২২৭ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার ও ১টি ছয়।আকিব নবি ও সুনীল কুমার দুটি করে উইকেট নেন। আবিদ মুস্তাক নিয়েছেন ১ উইকেট।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.