ট্রেন্ডিং

India vs Bangladesh 2nd Test

কানপুর টেস্টে বৃষ্টি, প্রথম দিন খেলা হল মাত্র ৩৫ ওভার, বাংলাদেশ তুলল ১০৭/৩

কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। খেলা হল মাত্র ৩৫ ওভার। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১০৭।

আকাশ দীপকে অভিনন্দন সতীর্থদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৪
Share on:

কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল। প্রত্যাশামতোই প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাল বৃষ্টি। খেলা হল মাত্র ৩৫ ওভার। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১০৭।  

বৃষ্টির জন্য ১ ঘন্টা দেরিতে টস হয়। খেলা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কানপুরেও তিন জোরে বোলার নিয়ে মাঠে নামে ভারত। রোহিতের পরিকল্পনা ছিল বাইশ গজের আদ্রতা কাজে লাগানো। কিন্তু সতর্কভাবে শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলাম। প্রথম ৮ ওভারে কোনও উইকেট তুলতে পারেনি ভারত।

২৬ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। নবম ওভারের তৃতীয় বলে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আকাশ দীপ। তাঁর বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন জাকির হাসান (০)। এরপর উইকেটে জমে যাওয়া শাদমান ইসলামকেও (২৪) ফেরান আকাশ দীপই। যদিও প্রথমে এলবিডব্লিউ দেননি আম্পায়ার। আকাশ দীপের জোরাজুরিতে ডিআরএস নেন রোহিত। টিভি আম্পায়ার আউট দেন শাদমানকে।


মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ আগেই আবার বৃষ্টি শুরু হয়। সেই সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৭৪। বৃষ্টির জন্য বিরতির পরও খেলা শুরু হতে দেরি হয়। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক। দুজনের জুটিতে ওঠে ৫১। শান্তকে (৩১) তুলে নিয়ে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ খেলা গড়াল না। মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়। মন্দ আলো এবং ভিজে আউট ফিল্ডের কারণে প্রথম দিনের খেলা সমাপ্ত করে দেন আম্পায়াররা।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora