ট্রেন্ডিং

Bangladesh T20 World Cup Venue

ইডেন থেকে বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের

ইডেন থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ম্যাচগুলি শ্রীলঙ্কায় হবে নাকি ভারতের অন্য কোনও শহরে স্থানান্তরিত হবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কায় নয়, ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

টি২০ বিশ্বকাপে ইডেনে খেলতে পারবেন না মেহেদিরা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬
Share on:

আসন্ন টি২০ বিশ্বকাপে মাঠে বসে বাংলাদেশের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে চলেছে বাংলার ক্রীড়াপ্রেমী মানু্ষরা। ইডেন থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ম্যাচগুলি শ্রীলঙ্কায় হবে নাকি ভারতের অন্য কোনও শহরে স্থানান্তরিত হবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কায় নয়, ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। দু–একদিনের মধ্যেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। 

২০২৬ সালের টি২০ শুরু ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত ও শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক। সূচি অনুসারে, গ্রুপ লিগের বাংলাদেশের সব ম্যাচ কলকাতা এবং মুম্বইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকার করে। ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি–র কাছে দু–দুবার চিঠি পাঠিয়েছে। আইসিসি অবশ্য সরকারিভাবে এই ব্যাপারে কিছু জানায়নি।


এদিকে, একটা রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন বাংলাদেশকে কলকাতায় খেলতে দেওয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে। পরিস্কার হুমকি দিয়ে বলেছে, বাংলাদেশকে কলকাতায় খেলতে দেওয়া হবে না। এই পরিস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা ও মুম্বই থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবির কারণে এই সিদ্ধান্ত কিনা, তা পরিস্কার নয়। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ ভারতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি। এর অর্থ হল, ম্যাচগুলি কলকাতা এবং মুম্বইয়ের পরিবর্তে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে পারে।

৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেনে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিরুদ্ধে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচই কলকাতায় অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ খেলার কথা ছিল  বাংলাদেশের। এখন দেখার ম্যাচগুলি কোথায় হয়।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora