ট্রেন্ডিং

India vs England 2nd Test, Day 3

সিরাজের দাপটে এগিয়ে ২৪৪ রানে, এজবাস্টনে ইতিহাস বদলে ভারতের সামনে সিরিজে সমতা ফেরানোর হাতছানি

মহম্মদ সিরাজ ও আকাশ দীপ বুমরার অভাব বুঝতে দিলেন না। এই জুটির হাত ধরেই এজবাস্টনে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ ভারতের। তৃতীয় দিনের শেষে দুই ইনিংস মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে থেকে সিরিজে সমতা ফেরানোর হাতছানি।

বুমরার অভাব বুঝতে দিলেন না মহম্মদ সিরাজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৫, ২০২৫
Share on:

এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরাকে প্রথম একাদশে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে ভারত। এই অবস্থায় দলের সেরা বোলারকে বাইরে রেখে মাঠে নামার ঝুঁকি নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট?‌ মহম্মদ সিরাজ ও আকাশ দীপ বুমরার অভাব বুঝতে দিলেন না। এই জুটির হাত ধরেই এজবাস্টনে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ ভারতের। তৃতীয় দিনের শেষে দুই ইনিংস মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে থেকে সিরিজে সমতা ফেরানোর হাতছানি।

ভারতের প্রথম ইনিংসের ৫৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ৭৭ রান তুলেছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন জো রুট (‌১৩)‌ ও হ্যারি ব্রুক (‌৩০)‌। তৃতীয় দিন সকালে মহম্মদ সিরাজের ধাক্কায় ৮৪/‌৫ হয়ে যায় ইংল্যান্ডের। পরপর ২ বলে রুট (‌২২)‌ ও বেন স্টোকসকে (‌০)‌ ফেরান সিরাজ। সামনে ফলোঅনের হাতছানি। এই সময় ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। এই জুটিই অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। 


বারবার বোলিং পরিবর্তন করেও অই জুটি ভাঙতে পারছিলেন না শুভমান গিল। অবশেষে ৮৩ ওভারের মাথায় হ্যারি ব্রুককে তুলে নিয়ে জুটি ভাঙেন আকাশ দীপ। ২৩৪ বলে ১৫৮ রান করে আউট হন ব্রুক। ততক্ষণে ফলোঅন এড়ানোর একেবারে দোরগোড়ায় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ব্রুক ও স্মিথের জুটিতে ওঠে ৩০৩ রান। এরপর ক্রিক ওকসকেও (‌৫)‌ ফেরান আকাশদীপ। ৯০ তম ওভারে জশ টাং (‌০)‌ ও শোয়েব বশিরকে (‌০)‌ তুলে নিয়ে ইংল্যান্ডে ৪০৭ রানে গুটিয়ে দেন সিরাজ। জেমি স্মিথ ২০৭ বলে ১৮৪ রান করে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ ৭০ রানে ৬ ও আকাশ দীপ ৮৮ রানে ৪ উইকেট নেন। 

১৮০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে থাকে ভারত। দিনের শেষে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। ২২ বলে ২৮ রান করে টাংয়ের বলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। লোকেশ রাহুল ৩৮ বলে ২৮ ও করুম নায়ার ১৮ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora