২০২৬ টি২০ বিশ্বকাপে আবার একই গ্রুপে পড়তে চলেছে ভারত ও পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ। আজই সরকারিভাবে ২০২৬ টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারে আইসিসি। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তাই সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। যদি ভারত ও পাকিস্তান ফাইনালি মুখোমুখি হয়, তাহলে সেই ম্যাচও হবে শ্রীলঙ্কায়।
এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে। ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে ৫টি করে দল থাকছে। গ্রুপ লিগের সেরা দুটি দল সুপার এইটে উঠবে। সুপার এইটের প্রথম চারটি দল সেমিফাইনাল খেলবে। বর্তমান টি২০ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই গ্রুপ বিন্যাস করা হয়েছে।
অপেক্ষাকৃত সহজ গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। অন্য আয়োজক শ্রীলঙ্কা অপেক্ষাকৃত কঠিন গ্রুপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে হল্যান্ড, নামিবিয়া ও আমেরিকা। বড় কোনও অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান যে সুপার এইটে পৌঁছবে, সে কথা নিশ্চিতভাবে বলা যায়।
আরও পড়ুনঃ ১২ হাজার পর জেগে উঠল ইথিওপিয়ার সুপ্ত আগ্নেয়গিরি, ছাই এসে পড়ল দিল্লিতে, ভারতে বাতিল একাধিক বিমান
আরও পড়ুনঃ ভারতে চীনা গুপ্তচর! উত্তরপ্রদেশের নেপাল সীমান্তে গ্রেফতার, উদ্ধার মানচিত্র, মোবাইলে ভারতের গুরুত্বপূর্ণ স্থানের ছবি
আগামী বছর ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি২০ বিশ্বকাপ। মুম্বইতে আমেরিকার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের মেগা ম্যাচ কলম্বোতে। মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারত হল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
২০২৬ বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের সব ম্যাচ কলম্বো এবং ক্যান্ডিতে খেলবে। যদি ফাইনালে ওঠে সেই ম্যাচও কলম্বোতে হবে। ভারত যদি সুপার এইটে পৌঁছয়, তাহলে তিনটি ম্যাচ খেলবে আমেদাবাদ, চেন্নাই এবং কলকাতায়। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে মুম্বইতে। অন্য সেমিফাইনাল হবে কলম্বো কিংবা কলকাতায়। সেটা নির্ভর করছে পাকিস্তান কিংবা শ্রীলংকার সেমিফাইনালে ওঠা নিয়ে। এই দুই দেশ যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচ হবে কলম্বোতে। অন্য কোন দেশ সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলকাতায়।
ভারত পাকিস্তান সহজ গ্রুপে পড়লেও শ্রীলঙ্কা কিছুটা কঠিন গ্রুপে। তাদের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। বাকি গ্রুপও খুব একটা সহজ নয়। একটা গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি। অন্য গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।