রেণুকার বিধ্বংসী বোলিং, বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে টানা ৯ বার এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শুক্রবার একেপেশে সেমিফাইনালে বাংলাদেশকে উড়ইয়ে দিল ১০ উইকেটে। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন জোরে বোলার রেণুকা সিং।
দুরন্ত বোলিং রেণুকা সিংয়ের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪
Share on:
এশিয়ার ক্রিকেটে ভারতীয় মহিলা দলের নিরঙ্কুশ আধিপত্য। তারাই যে সর্বশক্তিমান, আরও একবার প্রমাণ করে দিল। একটা প্রতিযোগিতায় একটা দল টানা ৯ বার ফাইনাল, ভাবা যায়! সেটাই করে দেখাল ভারত। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শুক্রবার একেপেশে সেমিফাইনালে বাংলাদেশকে উড়ইয়ে দিল ১০ উইকেটে। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন জোরে বোলার রেণুকা সিং। তিনিই ম্যাচের সেরা।
ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই রেমুকা সিংয়ের দাপটে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডারের প্রথম ৩ উইকেটই তুলে নেন রেণুকা সিং। বাংলাদেশের ইনিংসকে প্রথম ওভারেই ভাঙার কাজ শুরু করেন ভারতীয় দলের এই জোরে বোলার। ইনিংসের চতুর্থ বলে তুলে নেন দিলারা আখতারকে (৬)। এক ওভার পরেই ফেরান ইসমা তানজিমকে (৮)। পঞ্চম ওভারে রেণুকার শিকার বাংলাদেশের অপর ওপেনার মুর্শিদা খাতুনকে (৪)। ৫ ওভারের মধ্যেই ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি।
একপ্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলেও অপর প্রান্ত আগলে পড়ে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। ইনিংসের শেষ ওভারে রাধা যাদবের প্রথম বলে তিনি আউট হন। ৫১ বলে ৩২ রান করেন নিগার। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সোমা আখতারের ১৮ বলে অপরাতি ১৯। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দুরন্ত বোলিং করে ১০ রানে ৩ উইকেট নেন রেণুকা সিং। ১৪ রানে ৩ উইকেট রাধা যাদবের।
মাত্র ৮০ রানের পুঁজি নিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে লড়াই করা সম্ভব ছিল না বাংলাদেশের। তার ওপর দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই দুই ব্যাটারের দাপটেই মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে (৮৩/০) পৌঁছে যায় বাংলাদেশ। ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা। ২৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শেফালি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.