ট্রেন্ডিং

India vs Bangladesh T20 Series

ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও বিপর্যয়, প্রথম টি২০ ম্যাচে উড়ে গেল বাংলাদেশ

দ্বিতীয় সারির দল নিয়েও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দাপট অব্যাহত ভারতের। বাংলাদেশকে উড়িয়ে দিল ৭ উইকেটে। দারুণ বোলিং অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ম্যাচে নজর কাড়লেন মায়াঙ্ক যাদবও।

ভারতের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৭, ২০২৪
Share on:

বাংলাদেশ ক্রিকেটে যে ভারতের কাছে দুধের শিশু আবারও প্রমাণিত। টেস্ট সিরিজে বাংলাদেশকে হেলায় উড়িয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় সারির দল নিয়েও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দাপট অব্যাহত ভারতের। বাংলাদেশকে উড়িয়ে দিল ৭ উইকেটে। দারুণ বোলিং অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীদের। জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ম্যাচে নজর কাড়লেন মায়াঙ্ক যাদবও।

গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথম ওভারেই লিটন দাসকে (‌৫)‌ তুলে নেন অর্শদীপ সিং। তৃতীয় ওভারে ফেরান পারভেজ হোসেনকে (‌৮)‌। ১৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। বরুণ চক্রবর্তীর বলে তৌহিদ (‌১২)‌ ফিরতেই ধস নামে বাংলাদেশ ইনিংসে। মাহমুদুল্লাকে (‌১)‌ ফিরিয়ে আন্তর্জাতিক টি২০ অভিষেক ম্যাচে প্রথম উইকেট তুলে নেন মায়াঙ্ক যাদব। 


আরও পড়ুনঃ দুরন্ত প্রত্যাবর্তন, মহিলাদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিল ভারত


তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে দারুণ বোলিং করলেন বরুণ চক্রবর্তী। তৌহিদ হৃদয় ছাড়াও ফেরান জাকের আলি (‌৮)‌ ও রিশাদ হোসেনকে (‌১১)‌। অধিনায়ক নাজমুলকে (‌২৫ বলে ২৭)‌ ওয়াশিংটন সুন্দরের শিকার। শেষ দিকে একমাত্র লড়াই করেন মেহিদি হাসান মিরাজ। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর সৌজন্যেই ১৯.‌৫ ওভারে ১২৭ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। ৩১ রানে ৩ উইকেট বরুণ চক্রবর্তীর। অভিযেক ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন মায়াঙ্ক যাদব।

জয়ের জন্য ভারতের ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা (‌৭ বলে ১৬)‌। তিনি রান আউট হওয়ার পর ভারতে টানেন সঞ্জু স্যামসন ও তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৯ রান করে আউট হন তিনি। ১৯ বলে ২৯ রান করেন সঞ্জু। মাত্র ১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। হার্দিক পাণ্ডিয়া পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। নীতীশ কুমার রেড্ডি অভিষেক ম্যাচে ১টি ছয়ের সাহায্যে ১৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora