ট্রেন্ডিং

India vs England Women T20 Series

ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটেও দাপট ভারতের, এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জয়

মহিলাদের ক্রিকেটে এক ম্যাচ বাকি থাকতেই ৩–১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল ভারত। চতুর্থ টি২০ ম্যাচে জিতল ৬ উইকেটে।

‌সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউরকে অভিনন্দন জানাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৫
Share on:

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় পুরষ দল। আজ থেকে লর্ডসে তৃতীয় টেস্ট শুরু। লর্ডস টেস্ট জিতে ভারত সিরিজে এগিয়ে যাবে কিনা সময়ই বলবে। তবে মহিলাদের ক্রিকেটে এক ম্যাচ বাকি থাকতেই ৩–১ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল ভারত। চতুর্থ টি২০ ম্যাচে জিতল ৬ উইকেটে। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের দুই ওপেনার ওয়েট–হজ ও সোফিয়া ডাঙ্কলে। তৃতীয় ওভারে ওয়েট–হজকে (‌৭ বলে ৫)‌ তুলে নেন শ্রী চরণি। অন্য ওপেনার সোফিয়া ডাঙ্কলেকে (‌১৯ বলে ২২)‌ ফেরান দীপ্তি শর্মা। ৫.‌২ ওভারে ৩৩ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। 

এরপর অ্যালিসে ক্যাপসে ও বেউমন্ট দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরপর ২ ওভারে বেউমন্ট (‌১৯ বলে ২০)‌ ও অ্যালিসে ক্যাপসে (‌২১ বলে ১৮)‌ আউট হতেই বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের। নির্ধারিত ২০ ওভারে তোলে ১২৬/‌৭। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন সোফিয়ে একলেস্টোন। দুরন্ত বোলিং করে রাধা যাদব ১৫ রানে ২ উইকেট তুলে নেন। দীপ্তি শর্মা ২৯ ও শ্রী চরণি ৩০ রানে ২টি করে উইকেট নেন।


চলতি সিরিজে ভারতীয় ব্যাটাররা যেরকম ফর্মে রয়েছেন, জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। দুই ওপেনার স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা জয়ের ভিত গড়ে দেন। সপ্তম ওভারের শেষ বলে ৫৬ রানের মাথায় ভারতের ওপেনিং জুটি ভাঙে। ১৯ বলে ৩১ রান করে আউট হন শেফালি ভার্মা। এক ওভার পরে ফিরে যান স্মৃতি মানধানা (‌৩১ বলে ৩১)‌। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন জেমাইমা রডরিগেজ ও হরমনপ্রীত কাউর। ২৫ বলে ২৬ রান করে আউট হন হরমনপ্রীত। ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora