ট্রেন্ডিং

India vs Zimbabwe

যশস্বী ফিরতেই জায়গা হারালেন অভিষেক শর্মা, তিনে নেমে ব্যর্থ

যশস্বী দলে ফিরতেই ওপেনিংয়ে জায়গা হারালেন অভিষেক শর্মা। তিন নম্বরে নেমে ব্যর্থ। অভিষেক ব্যর্থ হলেও ‌সিরিজে সমতা ফেরাল ভারত। তৃতীয় টি২০ ম্যাচে ভারত জিতল ২৩ রানে।

যশস্বী জয়সওয়াল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৪
Share on:

টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরায় জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দুটি ম্যাচে ছিলেন না যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবেরা। যশস্বী দলে ফিরতেই ওপেনিংয়ে জায়গা হারালেন অভিষেক শর্মা। তিন নম্বরে নেমে ব্যর্থ। অভিষেক ব্যর্থ হলেও ‌সিরিজে সমতা ফেরাল ভারত। তৃতীয় টি২০ ম্যাচে ভারত জিতল ২৩ রানে।

এদিন তিনটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও শিবম দুবে প্রথম একাদশে ঢোকায় বাদ পড়েন রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও মুকেশ কুমার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। শুভমানের সঙ্গে ওপেন করেন যশস্বী। তিন নম্বরে পাঠানো হয় অভিষেককে। ওপেনিং জুটিতে ৬৭ তোলে ভারত। ২৭ বলে ৩৬ রান করে আউট হন যশস্বী। তিন নম্বরে নামা অভিষেক করেন ৯ বলে ১০।


৮১ রানের মাথায় অভিষেক আউট হওয়ার পর দলকে টানেন শুভমান ও ঋতুরাজ গায়কোয়াড়। ৪৯ বলে ৬৬ রান করে আউট হন শুভমান। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেন ঋতুরাজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রান তোলে ভারত। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। জিম্বাবোয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবোয়ে। ৩.‌১ ওভারের মধ্যেই ১৯ রানে ৩ উইকেট হারায়। একসময় জিম্বাবোয়ের রান ছিল ৭ ওভারে ৩৯/‌৫। সেখান থেকে দলকে টানেন ডিওন মেয়ার্স  ও ক্লাইভ মাদান্দে। ২৬ বলে ৩৭ রান করে আউট হন মাদান্দে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে জিম্বাবোয়ে। ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন মেয়ার্স। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন ওয়েলিংটন মাসাকাদজা। ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ৩ উইকেট নেন। ৩৯ রানে ২ উইকেট নেন আবেশ খান।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora