ট্রেন্ডিং

India vs Sri Lanka Tri Series Final

‌‌দুরন্ত সেঞ্চুরি স্মৃতির, শ্রীলঙ্কাকে উড়িয়ে মহিলাদের ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের টি২০ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল ভারতকে। একদিনের ত্রিদেশীয় সিরিজে মধুর প্রতিশোধ নিলেন হরমনপ্রীতরা কাউররা। শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের অন্যতম কারিগড় স্মৃতি মানধানা।

শ্রীলঙ্কাকে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৫
Share on:

মহিলাদের টি২০ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল ভারতকে। একদিনের ত্রিদেশীয় সিরিজে মধুর প্রতিশোধ নিলেন হরমনপ্রীতরা কাউররা। শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের অন্যতম কারিগড় স্মৃতি মানধানা। পেলেন ফাইনালের সেরার পুরস্কার।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলাদের এই ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ থেকেই দাপট দেখিয়ে এসেছেন ভারতীয় ব্যাটাররা। ফাইনালেও তার ব্যতিক্রম ঘটেনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন প্রতিকা রাওয়াল ও স্মৃতি মানধানা। ওপেনিং জুটিতে ওঠে ৭০। ৪৯ বলে ৩০ রান করে আউট হন প্রতিকা। এরপর স্মৃতির সঙ্গে জুটি বাঁধেন হারলিন দেওল। এই জুটিই ভারতের বড় রানের ভিত গড়ে দেয়। দুজনের জুটিতে ওঠে ১২০।


দলীয় ১৯০ রানের মাথায় আউট হন স্মৃতি মানধানা। ১০১ বলে ১১৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। স্মৃতি আউট হওয়ার পর হারলিনও (‌৫৬ বলে ৪৭)‌ দ্রুত ফেরেন। মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না হারলিন। হরমনপ্রীত কাউর (‌৩০ বলে ৪১)‌ ও জেমাইমা রডরিগেজ (‌২৯ বলে ৪৪)‌ দ্রুত রান তুলে ভারতকে বড় রানের দিকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রান তোলে ভারত। ১৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। শ্রীলঙ্কার হয়এ মালকি মাদারা, দেওমি ভিহাঙ্গা ও সুগন্ধিকা কুমারি ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরাকে (‌০)‌ তুলে নেন আমনজ্যোত কাউর। এরপর শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যান ভিষ্মি গুনরত্নে (‌৪১ বলে ৩৬)‌, চামারি আতাপাট্টু (‌৬৬ বলে ৫১)‌, নিলাক্ষী ডি’‌সিলভা (‌৫৮ বলে ৪৮)‌। এই তিন ব্যাটার আউট হওয়ার পর জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। ৪৮.‌২ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায়। ৩২ বলে ২৬ রান করেন হর্ষিতা সমরাবিক্রমা। দুরন্ত বোলিং করে ৩৮ রানে ৪ উইকেট তুলে নেন স্নেহ রানা। তিনিই প্রতিযোগিতার সেরা। ৫৪ রানে ৩ উইকেট আমনজ্যোত কাউরের।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora