ট্রেন্ডিং

India vs Pakistan: U19 Asia Cup 2025 Final

ফাইনালে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ভারতের, ১৯১ রানে বিধ্বস্ত বৈভবরা, ১৩ বছর পর যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

অনূর্ধ্ব ১৯ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান। ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা পরিস্কার করে দেন সামির মিনহাস। তিনিই ম্যাচ ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন। ১৩ বছর পর চ্যাম্পিয়ন হল পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার। আগে চাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে।

চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেটারদের উচ্ছ্বাস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫
Share on:

সাম্প্রতিককালে ‌বড়দের ক্রিকেটে পাকিস্তানের ওপর নিরঙ্কুশ আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। ছোটদের ক্রিকেটেও দাপট অব্যাহত ছিল। কিন্তু এশিয়া কাপের ফাইনালে এসে ছন্দপতন। অনূর্ধ্ব ১৯ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান। ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা পরিস্কার করে দেন সামির মিনহাস। তিনিই ম্যাচ ও প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন। ১৩ বছর পর চ্যাম্পিয়ন হল পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার। আগে চাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে।

আইসিসি অ্যাকাডেমি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক আয়ূশ মাহত্রে। শুরুতে ঝড় তুলে ১৮ রান করে এউট হন পাক ওপেনার হামজা জহুর। পাকিস্তানের রান তখন ৩.‌৩ ওভারে ৩১। এরপর উসমান খানকে (‌৪৫ বলে ৩৫)‌ সঙ্গে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান সামির মিনহাস। পরে সামিরকে সঙ্গ দেন আমেদ হুসেন (‌৭২ বলে ৫৬)‌। আমেদ একপ্রান্ত ধরে রাখলেও অন্যপ্রান্তে ঝড় তোলেন সামির। ভারতের কোনও বোলারই তাঁর হাত থেকে রেহাই পাননি।


সামির যখন আউট হন ততক্ষণে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছে পাকিস্তান। ১১৩ বলে ১৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন সামির। মারেন ১৭টি ৪, ৯টি ৬। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেচে ৩৪৭ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন ৮৩ রানে ৩টি, হেনিল প্যাটেল ৬২ রানে ২টি ও খিলান প্যাটেল ৪৪ রানে ২টি উইকেট পান। 

জয়ের জন্য ৩৪৮ রানের বিশাল ব্যবধান তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। আলি রেজার প্রথম ওভারেই ২০ রান তুলে ফেলে। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেছিল বৈভব সূর্যবংশী। ওই ওভারে আরও একটা ৬ ও ৪ মারেন। কিন্তু তৃতীয় ওভারেই ধাক্কা খেতে হয় ভারতকে। অধিনায়ক আয়ূশ মাহত্রেকে (৭ বলে ২)‌ তুলে নেন আলি রেজা। পরের ওভারেই অ্যারন জর্জকে (‌১৬)‌ ফেরান মহম্মদ সায়ুম। পঞ্চম ওভারের প্রথম বলে ভারতকে সবথেকে বড় ধাক্কা দেন আলি রেজা। তুলে নেন ঝড় তোলা বৈভবকে (‌১০ বলে ২৬)‌। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ২৬.‌২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান দীপেশ দেবেন্দ্রনের ১৬ বলে ৩৬। দুরন্ত বোলিং করে ৪২ রানে ৪ উইকেট নেন আলি রেজা। মহম্মদ সায়ুম, আব্দুল সুভান, হুজাইফা এহসান ২টি করে উইকেট নেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora