ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত, সামনে এবার দক্ষিণ আফ্রিকার
মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত। গ্রুপ লিগের মতো নকআউট পর্বেও দাপট অব্যাহত ভারতের মেয়েদের। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে ভারত।
সেমিফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন জি কমলিনী।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৫
Share on:
মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব থেকে আর মাত্র এক ধাপ দূরে ভারত। গ্রুপ লিগের মতো নকআউট পর্বেও দাপট অব্যাহত ভারতের মেয়েদের। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে ভারত। দুরন্ত বোলিং করে ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন পারুনিকা সিসোদিয়া। তিনিই ম্যাচের সেরা। ফাইনালে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ভাল শুরু করেও বড় রান গড়তে ব্যর্থ ইংল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতে ৪ ওভারে ওঠে ৩৭। এই সময় মনে হচ্ছিল বড় রান গড়বে ইংল্যান্ড। কিন্তু পঞ্চম ওভারে প্রথম আক্রমণে এসেই দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন পারুনিকা সিসোদিয়া। প্রথম বলেই ফেরান জেমিমা স্পেন্সকে (৯)। তৃতীয় বলে তুলে নেন ট্রুডি জনসনকে (০)। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
এরপর চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ডেভিনা পেরিন ও অধিনায়ক আবি নরগ্রোভ। দ্বাদশ ওভারে ডেভিনাকে (৪০ বলে ৪৫) তুলে নিয়ে জুটি ভাঙেন আয়ুশি শুক্লা। এক ওভার পরেই ফেরান নরগ্রোভকে (২৫ বলে ৩০)। এরপরই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১১৩ রান। ভারতের হয়ে পারুনিকা সিসোদিয়া ২১ রানে ৩ উইকেট নেন। বৈষ্ণবী শর্মা ২৩ রানে নেন ২ উইকেট। আয়ুশি শুক্লার ২১ রানে ২ উইকেট।
জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না ভারতের কাছে। কারণ চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ব্যাটাররা। ওপেনিং জুটিতেই ৬০ রান তুলে ভারতের জয়ের ভিত গড়ে দেন জি কমলিনী ও গঙ্গোদি তৃষা। ২৯ বলে ৩৫ রান করে তৃষা আউট হলেও ভারতের জয় পেতে সমস্যা হয়নি। ভারতকে জয় এনে দেন জি কমলিনী ও সানিকা চালকে। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ফাইনালে পৌঁছে যায় ভারত। ৫০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন কমলিনী। ১২ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সানিকা।
অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান তোলে অস্ট্রেলিয়া। ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.