ট্রেন্ডিং

India vs South Africa 3rd ODI

দুরন্ত সেঞ্চুরি যশস্বীর, রান পেলেন কোহলিও, শেষ ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে উড়িয়ে একদিনের সিরিজ ভারতের

‌টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারত। ২–০ ব্যবধানে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। একদিনের সিরিজ জিতে কিছুটা মান বাঁচাল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ৯ উইকেটে। দুরন্ত অপরাজিত সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের।

ভারতের সিরিজ জয়ের দুই নায়ক। যশস্বীর সঙ্গে কোহলি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৬, ২০২৫
Share on:

‌টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারত। ২–০ ব্যবধানে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। একদিনের সিরিজ জিতে কিছুটা মান বাঁচাল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ৯ উইকেটে। দুরন্ত অপরাজিত সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের।

চলতি সিরিজে এদিন প্রথম টস ভাগ্যের সহায়তা পেয়েছিল ভারত। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান লোকশ রাহুল। প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের ধাক্কা। পঞ্চম বলে তুলে নেন রায়ান রিকেলটনকে (‌০)‌। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান কুইন্টন ডিকক ও অধিনায়ক তেম্বা বাভুমা। ৬৭ বলে ৪৮ রান করে আউট হন প্রোটিয়া অধিনায়ক। বাভুমাকে তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারে ব্রিৎজে (‌২৩ বলে ২৪)‌, মার্করামরা (‌১)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি। যদিও দুরন্ত সেঞ্চুরি করেন ডিকক। ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে বোল্ড হন তিনি। মারেন ৮টি ৪, ৬টি ৬। 

একসময় মনে হচ্ছিল হয়তো ৩০০ রানের গন্ডি পার করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কুলদীপ যাদবের স্পিনে ধরাশায়ী হন প্রোটিয়া ব্যাটাররা। ২৯ বলে ২৯ রান করে আউট হন ডিওয়াল্ড ব্রেভিস। মার্কো জানসেন (‌১৫ বলে ১৭)‌, করবিন বশ (‌১২ বলে ৯), লুঙ্গি এনগিডিরা (‌১)‌‌ কুলদীপের শিকার। ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কেশব মহারাজ। ৪৭.‌৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দুরন্ত বোলিং করে ৪১ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৬৬ রানে ৪ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর।


জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের কোনও সুযোগই দেননি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ওঠে ১৫৫। ২৬তম ওভারের শেষ বলে আউট হন রোহিত। কেশব মহারাজের বলে ব্রিৎজের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। ৭৩ বলে তিনি করেন ৭৫। মারেন ৭টি৪ ও ৩টি ৬। 

রোহিত আউট হওয়ার পর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। ৩৯.‌৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (‌২৭১/‌১)‌। ১২১ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন যশস্বী। ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন কোহলি। সিরিজের তিনটি ম্যাচেই রান পেলেন তিনি। দুটি সেঞ্চুরি ও একটা হাফ সেঞ্চুরিসহ সিরিজে মোট রান করলেন ২৯২। তিনিই সিরিজের সেরা। ম্যাচের সেরা যশস্বী জয়সওয়াল। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora