ট্রেন্ডিং

India vs New Zealand Test

সাড়ে ৩ বছর পর টেস্টে প্রত্যাবর্তনেই জীবনের সেরা বোলিং, ওয়াশিংটনের স্পিনে ধরাশায়ী নিউজিল্যান্ড

দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং ওয়াশিংটন সুন্দরের। সাড়ে ৩ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে জীবনের সেরা বোলিং করে তুলে নিলেন ৭ উইকেট। ওয়াশিংটনের দুরন্ত বোলিংয়ের সামনে ২৫৯ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে দিনের শেষে ভারত তুলেছে ১ উইকেটে ১৬।

৫৯ রানে ৭ উইকেট। জীবনের সেরা বোলিং ওয়াশিংটনের। অভিনন্দন জানাচ্ছেন রোহিত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৪
Share on:

বেঙ্গালুরুতে প্রথম টেস্ট হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। পুনেতে সমতা ফেরানোর লড়াই। দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং ওয়াশিংটন সুন্দরের। সাড়ে ৩ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে জীবনের সেরা বোলিং করে তুলে নিলেন ৭ উইকেট। ওয়াশিংটনের দুরন্ত বোলিংয়ের সামনে ২৫৯ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে দিনের শেষে ভারত তুলেছে ১ উইকেটে ১৬। আউট হয়েছেন রোহিত শর্মা।

দ্বিতীয় টেস্টে তিনটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের জায়গায় শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আকাশদীপ। ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লালবলের ক্রিকেটে খেলেছিলেন ওয়াশিংটন। সাড়ে ৩ বছর পর আবার টেস্ট খেলতে নেমে দুরন্ত বোলিং। ওয়াশিংটন প্রমাণ করে দিয়েছেন, তাঁকে প্রথম একাদশে রেখে কোনও ভুল করেনি টিম ম্যানেজমেন্ট। 

পুনের বাইশ গজে যত খেলা গড়াবে উইকেট ভাঙবে, স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠবে। সেকথা মাথায় রেখে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। অস্টম ওভারে স্পিনার আক্রমণে নিয়ে আসেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। তুলে নেন টম লাথামকে (১৫)। লাথাম আউট হওয়ার পর উইল ইয়ং ও কনওয়ে জুটি দলকে টানছিল। অশ্বিনই জুটি ভাঙেন। তুলে নেন ইয়ংকে (‌১৮)‌। ইয়ংকে প্রথমে আউট দেননি আম্পায়ার। সরফরাজের পরামর্শে ডিআরএস নেন রোহিত।


আরও পড়ুনঃ ‌‘‌আমি যখন তার বিছানায় বসেছিলাম.‌.‌.‌.‌’ আত্মজীবনীতে ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সাক্ষী মালিকের


আরও পড়ুনঃ টানা ৩ ম্যাচে জয়, গ্রুপ শীর্ষে থেকে ইমার্জিং ট্রফির সেমিফাইনালে ভারতীয় ‘‌এ’‌ দল


বেঙ্গালুরুর মতো পুনেতেও বড় জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। অশ্বিনের বলে খোঁচা দিয়ে আউট হন কনওয়ে (‌৭৬)‌। এরপর জুটি গড়ে তোলেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। মনে হচ্ছিল বড় ইনিংসের দিকে এগোবে নিউজিল্যান্ড। তখনই ভেল্কি শুরু ওয়াশিংটন সুন্দরের। প্রথমে তুলে নেন দুর্দান্ত ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে (৬৫)। এরপর দ্রুত তুলে নেন টম ব্লান্ডেল (৩), গ্লেন ফিলিপস (৯), টিম সাউদি (৫), আজাজ প্যাটেলকে (৪)। শেষদিকে লড়াই করা মিচেল স্যান্টনারও (৩৩) ওয়াশিংটনের শিকার। শেষ পর্যন্ত ২৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জীবনের সেরা বোলিং করে ৫৯ রানে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৬৪ রানে ৩ উইকেট অশ্বিনের। 

দিনের শেষবেলায় ব্যাট করতে নেমে ভারত ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে। টিম সাউদির বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা (‌০)‌। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (‌৬)‌ ও শুভমান গিল (‌১০)‌। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora