দুরন্ত সেঞ্চুরি জেমাইমার, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলাদের ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে ২৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন হরমরপ্রীত কাউররা। অন্যদিকে, ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার আশা শেষ দক্ষিণ আফ্রিকার।
সেঞ্চুরির পর জেমাইমা রডরিগেজ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৭, ২০২৫
Share on:
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলাদের ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে ২৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন হরমরপ্রীত কাউররা। অন্যদিকে, ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার আশা শেষ দক্ষিণ আফ্রিকার। দুরন্ত ব্যাটিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা।
মরণবাঁচন ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই প্রতিকা রাওয়ালের (৫ বলে ১) উইকেট হারায় ভারত। পরের ওভারেই আউট হন হারলিন দেওল (৫ বলে ৪)। প্রাথমিক ধাক্কা সামাল দেন স্মৃতি মানধানা ও হরমনপ্রীত কাউর (২০ বলে ২৮)। সপ্তম ওভারে হরমনপ্রীত আউট হওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি ও জেমাইমা রডরিগেজ। ১৩৮ রানের মাথায় আউট হন স্মৃতি (৬৩ বলে ৫১)।
স্মৃতি মানধানা আউট হওয়ার পর ১২২ রানের জুটি গড়ে তোলেন জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। দুরন্ত ব্যাটিং করে ১০১ বলে ১২৩ রানের ইনিংস খেলে আউট হন জেমাইমা। ১২ বলে ২০ রান করে ফিরে যান রিচা ঘোষ। দীপ্তি শর্মার দুরন্ত ব্যাটিং ভারতকে ৩০০ রানের গণ্ডি পার করে দেয়। ৮৪ বলে ৯৩ রান করে শেষ ওভারের পঞ্চম বলে আউট হন দীপ্তি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে ভারত।
জয়ের জন্য ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৯ বলে ৪ রান করে আউট হন লারা গুডাল। এরপর দলকে এগিয়ে নিয়ে যান তাজমিন ব্রিৎস (৪২ বলে ২৬) ও মিয়ানে স্মিথ (৫৪ বলে ৩৯)। মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রেখেছিলেন অ্যানেরিয়ে ডার্কসেন (৮০ বলে ৮১)। তাঁকে সহায়তা করেন নন্দুমিসো সাংগাসে (৩৬ বলে ৩৬), চোলে টাইরনরা (৪৩ বলে ৬৭)। তবুও জয় আসেনি দক্ষিণ আফ্রিকার। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ৩১৪। ভারতের হয়ে আমনজ্যোত কাউর ৫৯ বলে ৩ উইকেট নেন। রানে ২ উইকেট দীপ্তি শর্মার। ভারতের কাছে হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.